ইংল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ‘১০০’ ম্যাচ খেললেন মরগান-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আন্তর্জাতিক ক্রিকেটে সারা বিশ্বের মধ্যে চতুর্থ এবং ইংল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে ‘১০০’ টি-টোয়েন্টি খেলার মাইলফলক স্পর্শ করেছেন ইয়ন মরগান। গতকাল আহমেদাবাদে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলার মাধ্যমে এই ক্লাবে প্রবেশ করেন ইংল্যান্ডের এই অধিনায়ক।

এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে আরও তিনজন ক্রিকেটার ১০০ বা এর চেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ ম্যাচ খেলেছিলেন পাকিস্তানের শোয়েব মালিক।
দ্বিতীয় অবস্থানে রয়েছেন রোহিত শর্মা। দেশের হয়ে এখন পর্যন্ত ১০৯ টি টি-টোয়েন্টি খেলেছেন ভারতের এই ওপেনার। এছাড়া তিন নম্বরে অবস্থান নিউজিল্যান্ডের রস টেলর।

অন্যদিকে ৯৯ ম্যাচ খেলে এই ক্লাবে প্রবেশের অপেক্ষায় রয়েছেন মার্টিন গাপটিল ও পাকিস্তানের মোহাম্মদ হাফিজ। এছাড়া ৯৯ ম্যাচ খেলে থেমেছেন পাকিস্তানের শহীদ আফ্রিদি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »