নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে লাইন-লেন্থ ঠিক রেখে ভালো বোলিং করলেও আশানুরূপ উইকেট পাচ্ছিলেন না পেসার সুমন খান। ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে এসে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। পরবর্তীতে গতকাল এসে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচেও ২৮ রানে ৪ উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার।
আইরিশদের বিপক্ষে মিশন শেষ এবার জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) নিয়ে পরিকল্পনা সাজাচ্ছেন সুমন। যেখানে বল হাতে ভালো করতে মুখিয়ে আছেন তরুণ এই পেসার। এর আগে আইরিশদের বিপক্ষে সাফল্যের পেছনের কথা বলতে গিয়ে সুমন জানিয়েছেন, নিজের শক্তির জায়গা ব্যবহার করেই সফল তিনি।
এ প্রসঙ্গে গণমাধ্যমে সুমন বলেন,”হ্যাঁ, আসলে সবসময় উন্নতি করার জন্যই কাজ করে যাই, কোচের আছে, তার সহায়তার জন্যই ভালো হচ্ছে। প্রত্যেকটা দিন নতুন একটা দিন থাকে, তো চেষ্টা করি নতুন কিছু শেখার, প্রক্রিয়া ঠিক রাখার। তো এভাবেই গত দুইটা ম্যাচ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। বিশ্বাস ছিল নিজের মধ্যে ভালোভাবে ফিরতে পারব। সেই দিক থেকেই আলহামদুলিল্লাহ ভালো করছি।’’
তিনি আরও বলেন,’‘নতুন বলে বল করার জন্য কোচ একটা কথাই বলেছে দুর্বল বল না করে, স্টাম্পে আক্রমণ করতে হবে। তো সেটাই চেষ্টা করি ।আমার যে সুইং আছে, আমার শক্তির জায়গাতে থাকি। আর স্লগের ক্ষেত্রে চিন্তা করি বোলিং বৈচিত্রে ইয়র্কারে আমি ভালো, ব্যাক হ্যান্ড ভালো পারি, অফ কাটার ভালো পারি, এগুলোর উপর নির্ভর থাকি। আমি আমার শক্তির জায়গাতেই থাকি।’’
