এখানে সাফল্য পেতে বৈচিত্র্য ধরে রাখতে হবে: মিরাজ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

নিউজিল্যান্ডের পিচ সবসময় পেচ বান্ধব হলেও স্পিন বোলিং দিয়ে সফল হওয়ার টোটকা দিয়েছেন স্পিন বোলিং পরামর্শক ড্যানিয়েল ভেটরি। এ বিষয়ে টাইগার স্পিনার মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, এখানে সাফল্য পেতে বৈচিত্র্য ধরে রাখাটা জরুরী।

নিউজিল্যান্ডের মাটিতে মিরাজের পারফরম্যান্স খুব বেশি ভালো না। এই দেশে তিন ম্যাচ খেলে ২ উইকেট শিকার করেছেন তিনি। এবার সেই পারফরম্যান্সের চিত্রটা বদলে ফেলতে চান তিনি।

মিরাজ বলেন,”কিছু বৈচিত্র্য নিয়ে কাজ করছিলাম গত এক সপ্তাহ, ড্যানিয়েলের সঙ্গে। ও আমাকে ২-১টা টিপস দিয়েছিল, কীভাবে করলে ভালো হবে, সেটা নিয়ে আমি ম্যাচে প্রয়োগ করার চেষ্টা করেছি। এখানে বৈচিত্র্য খুব গুরুত্বপূর্ণ, যেটা আমাকে ড্যানিয়েলও বলেছেন।এখানে ২-১ বল পরপর ভিন্ন কিছু করা খুব গুরুত্বপূর্ণ, আস্তে-জোরে মিশিয়ে এবং লাইন-লেংথটা গুরুত্বপূর্ণ। আমি মনে করি, ফিল্ডিং সেটআপ নিয়ে যদি লাইন-লেংথ এবং বৈচিত্র্য অনুযায়ী বল করা যায়, হয়তো উইকেট বের করতে না পারলেও রানটা আটকানো যাবে।”

গতকাল মঙ্গলবার নিজেদের একমাত্র প্রস্তুতি ম্যাচ দিয়ে কুইন্সটাউনে বাংলাদেশ দলের ক্যাম্প শেষ হয়েছে। আজ মূল সিরিজ খেলতে ডানেডিনে যাচ্ছে বাংলাদেশ দল। সেখানেই শনিবার শুরু হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »