নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনের পর চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেলর।
উইলিয়ামসনের বিদায়ের পর আরেকটি ধাক্কা খেল স্বাগতিকরা। তবে টেলরের বদলি হিসেবে প্রথম ওয়ানডে দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার মার্ক ক্যাম্পম্যান।
