নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ৪ বছর পর দলে ফিরেছেন শারজিল খান, তবে ৩১ বছর বয়সি শারজিল খানকে দলে নেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন মিসবাহ।
সামনেই ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, এরপরই জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। পাকিস্তান সুপার লীগ (পিএসএল) এ দূর্দান্ত পার্ফরমেন্স করায় স্কোয়াডে সুযোগ পেয়েছেন শারজিল।১১২ কেজি ওজনের এই ক্রিকেটার জাতীয় দলে কিভাবে সুযোগ পেল তাই নিয়ে নাখোশ পাকিস্তান কোচ। ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে ২৩৩ রান করে শারজিল নজর কেড়েছেন নির্বাচকদের।
২০১৬ সালে পিএসএলে ফিক্সিং এর অভিযোগে পাঁচ বছরের নিষেধাজ্ঞা পান শারজিল। পরে তার অনুরোধে পিসিবি আড়াই বছরের নিষেধাজ্ঞা স্থগিত করে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১৬ সালে সবশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেন শারজিল।
প্রধান নির্বাচক ওয়াসিম ও প্রধান কোচ মিসবাহের মতে অমিলে দলে এসেছেন শারজিল। কোচ হিসেবে দায়িত্ব নেবার পর থেকেই ফিটনেস ইস্যুকে বেশ গুরুত্ব দিয়ে আসছেন মিসবাহ। তবে সেদিকে কর্ণপাত না করে পারফরম্যান্স ভিত্তি করে শারজিলকে দলে নেওয়ার সিদ্ধান্ত নেন প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম।
