নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ওয়ানডে এবং টি টোয়েন্টি সিরিজ খেলতে গত ২৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডে পৌঁছেছিল বাংলাদেশ। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ১৪ দিনের কোয়ারান্টাইন শেষ করে বর্তমানে বাংলাদেশ দল রয়েছে কুইন্সটাউনে। সেখানে প্রকৃতিক পরিবেশে নিজেদের মতো ঘোরাঘুরি করেছেন টাইগাররা। ফুরফুরে মেজাজে অনুশীলন করেছে সৌন্দর্যের লীলাভুমি কুইন্স টাউনে। বাংলাদেশের প্রথম ম্যাচের ভেন্যু ডেনিডেনে। তাই কুইন্সটাউনকে বিদায় জানানোর আগে নিজেরা ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। দুই দলের স্কোয়াড ঘোষণা হয় নাজমুল হোসেন শান্ত এবং তামিম ইকবাল এর নামে। নিজের নামে দল হলেও খেলা হয়নি তামিমের!
জাতীয় দলের ওয়ানডে অধিনায়কের নামে ঠিকই তামিম একাদশ প্রস্তুতি ম্যাচে খেলেছে নাজমুল শান্ত একাদেশের বিপক্ষে। তামিম একাদশকে ৯ উইকেটে হারিয়েছে শান্ত একাদশ। তবে এই ম্যাচে খেলেননি তামিম। উরুর হালকা চোটে ভোগা বাঁহাতি ওপেনার সতর্কতার অংশ হিসেবেই আপাতত ব্যাট-প্যাড থেকে দূরে রয়েছেন।
দলীয় সূত্র জানিয়েছে, উরুতে কিছুটা অস্বস্তি হচ্ছে তামিম ইকবাল এর।। ম্যাচের আগে তাই তাকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট । তামিম একাদশ নামে তার দল প্রস্তুতি ম্যাচে ঘাম ঝরালেও তামিম ছিলেন সাইডলাইনে বসে।
আগামী ২০ জানুয়ারি প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক নিউজিল্যান্ড ও সফরকারী বাংলাদেশ, যে ম্যাচের ভেন্যু ডানেডিন। মাশরাফি বিন মুর্তজা ওয়ানডের নেতৃত্ব ছাড়ার পর বাংলাদেশের স্থায়ী অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয় তামিমের নাম। স্থায়ী অধিনায়ক হওয়ার এখনও বিদেশের মাটিতে কোনো সিরিজে নেতৃত্ব দেন নি তামিম। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়েই বিদেশের মাঠে স্থায়ী অধিনায়ক হিসেবে অভিষেক হবে তার।
