নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ঘরের মাঠে আয়ারল্যান্ড উলভস এর বিপক্ষে পূর্নাঙ্গ সিরিজের সবকটি ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ ইমারজিং দল। মিরপুরে একমাত্র টি-টোয়েন্টি আয়ারল্যান্ড উলভসকে ৩০ রানে হারিয়ে সাফল্যের ষোলোকলা পূর্ণ করেছে বাংলাদেশ। এর আগে আনঅফিসিয়াল একমাত্র টেস্ট ও পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ৪-০ তে জিতেছে বাংলাদেশ। বাংলাদেশ সফরে দূর্দান্ত খেলেও আইরিশরা খালি হাতেই দেশে ফিরতে হলো আয়ারল্যান্ড উলভস কে!
‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র আনঅফিসিয়াল টি টোয়েন্টি তে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৪ রান করেছে বাংলাদেশ। দলের হয়ে ৩৫ বলে ৭ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৫৮ রান করেছেন তৌহিদ হৃদয়। ওপেনিংয়ে নেমে ৩৬ বলে ৫ চার ও ১ ছক্কায় দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ রান করেছেন বাংলাদেশ ক্যাপ্টেন সাইফ হাসান। ১৬ বলে ২২ রান করেছেন ইয়াসির আলী রাব্বি। শেষদিকে ১১ বলে ৪ ছক্কায় ২৮ রানের ক্যামিও খেলেছেন সামীম হোসেন।
আয়ারল্যান্ড এর হয়ে বল হাতে ২৪ ওভারে ৩৬ রানে ২ উইকেট নিয়ে দলের সেরা বোলার পিটার চেজ। এছাড়া ১ উইকেট করে নিয়েছেন মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, এবং গ্যারেথ ডেলানি।
১৮৫ রানের টার্গেটে খেলতে নেমে ১৮.১ ওভারে ১৫৪ রানে থেমেছে আয়ারল্যান্ড। ব্যাট হাতে আয়ারল্যান্ড এর হয়ে ২২ বলে ৩৮ রান করেছেন লরকান টাকার। ২২ বলে ২৯ করেছেন স্টিফেন দোহনি, ১৬ বলে ২৬ রান করেছেন শ্যান গেটকাট এবং ১৯ বলে ২২ রানের ইনিংস খেলেছেন হেরি টেক্টর। দলের বাকি সবাই ভাল করতে না পারায় ৩০ রানের হার নিয়ে মাঠ ছেড়েছে সফরকারীরা।
বাংলাদেশ ইমার্জিং দলের ৩.১ ওভার বল করে ২৮ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন পেসার সুমন খান। ৪ ওভারে ৩২ রানে ২ উইকেট নিয়েছেন স্পিনার তানবির ইসলাম। ৪ ওভার হাত ঘুরিয়ে ৩৭ রান খরশায় ২ উইকেট নিয়েছেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। একটি করে উইকেট পেয়েছেন সাইফ ও শামীম।
সংক্ষিপ্ত স্কোর
টস : আয়ারল্যান্ড উলভস
বাংলাদেশ ইমার্জিং দল : ১৮৪/৭ (২০ ওভার)
হৃদয় ৫৮, সাইফ ৪৮, শামীম ২৮, ইয়াসির ২২, বল হাতে।
চেজ ৩৬/২, কার্টিস ১৪/১, অ্যাডায়ার ২০/১, ডেলানি ২৪/১।
আয়ারল্যান্ড উলভস : ১৫৪/১০ (১৮.১ ওভার)
টাকার ৩৮, ডহেনি ২৯, টেক্টর ২২, গেটজাট ২৬, বল হাতে
সুমন ২৮/৪, তানভীর ৩২/২, আমিনুল ইসলাম ৩৭/২, সাইফ হাসান ৯/১, সামীম ২৮/১
ফল : বাংলাদেশ ইমার্জিং দল ৩০ রানে জয়ী
