অভিষিক্ত কিশানের প্রশংসায় রমিজ রাজা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭ উইকেটের বড় জয় পেয়েছে ভারত। এই ম্যাচে জয়ের পেছনে সবথেকে বড় অবদান অভিষিক্ত ইশান কিশানের। ৫ চার ও ৪ ছয়ে করেন ৩২ বলে ৫৬ রান। ক্যারিয়ারের প্রথম ম্যাচ খেলতে নেমে এমন বিধ্বংসী ব্যাটিং তাই মুগ্ধ করেছে সাবেক ক্রিকেটারদের।

এই তালিকায় রয়েছে পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বর্তমানে ধারাভাষ্যকার রমিজ রাজা। ২২ বছর বয়সী এই ব্যাটসম্যানকে ভূয়সী প্রশংসা করেন তিনি।

রমিজ বলেন,”আমার মতে ব্যাট হাতে ম্যাচের নায়ক অভিষিক্ত ইশান কিশান। তার সম্ভাবনা এবং দুর্দান্ত প্রতিভা রয়েছে। ইশান বিধ্বংসী ব্যাটসম্যান, সে স্বল্প-উচ্চতাযুক্ত হলেও বলের সঙ্গে ব্যাটের টাইমিং অসাধারণ। সে অফসাইড এবং লেগ-সাইডে উভয় পাশ্বেই ছক্কা মারতে দারুণ পারদর্শী।”

রমিজ আরো বলেন,”কোহলির সাথে জুটি গড়তে পারায় ইশান বেশ ভাগ্যবান। কারণ সে (কোহলি) আধুনিক দিনে দুর্দান্ত এবং আমার দৃষ্টিতে তিনি আধুনিক দিনের ভিভ রিচার্ডস। এটি ইশান কিশানকে আত্মবিশ্বাস দেবে এবং ভবিষ্যতে আমরা তার কাছ থেকে অনেক আশা করতে পারি।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »