নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
২০১৯ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে সর্বোচ্চ মূল্যে প্যাট কামিন্সকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। অজি এই পেসারের জন্য সাড়ে ১৫ কোটি রূপি খরচ করলেও সেই আসরে বল হাতে সফল ছিলেন না তিনি। সে আসরে ১৪ ম্যাচ খেলে প্রায় ৮ গড়ে ১২ উইকেট শিকার করেন তিনি।
চলতি আসরের আইপিএলেও কলকাতার হয়ে মাঠ মাতাবেন কামিন্স। তবে তাঁদের সবথেকে দামী এই ক্রিকেটার মনে করেন, বেশি দামে বিক্রি হলেই ভালো খেলার নিশ্চয়তা দেয়া যায় না। বরং এই বাড়তি দামের কারণে এক ধরনের অন্যরকম চাপের মধ্যে থাকতে হয় ক্রিকেটারদের।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কামিন্স বলেন,’‘যখনই আপনি কোথাও পেশাদার ক্রিকেট খেলবেন, তখনই অনেক চাপ তৈরি হবে। যদি আপনি আগের ম্যাচটা ভালো খেলে থাকেন, তাহলে পরের ম্যাচে আবার ভালো করার চাপ থাকবে। যদি আপনি খারাপ খেলে থাকেন, তাহলে ভালো করার চাপ থাকবে।’’
কোন বোলার নিলামে চড়া মূল্য পাবার মানে এই না যে তাঁর জন্য বল হটাত করে বাড়তি সুইং পাবে।
এ বিষয়ে তিনি বলেন,’‘আমার ধারণা নিলামের কারণে এই চাপ আরও বাড়ে। তবুও আমাদের চেষ্টা করতে হয় এবং এর সঙ্গে মানিয়ে নিয়ে চলতে হয়। আপনাকে বেশি মূল্যে কেনার মানে এই নয় যে, আপনার বল হঠাৎ করে বেশি সুইং করবে বা উইকেট বেশি সবুজ থাকবে। এর মানে এও নয় যে মাঠের বাউন্ডারি বড় হয়ে যাবে।’’
