টাইগারদের ফিটনেসে সন্তুষ্ট ট্রেনার-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

তিন টি-টোয়েন্টি এবং তিন ওয়ানডে ম্যাচ খেলতে বর্তমানে নিউজিল্যান্ড সফরে অবস্থান করছে বাংলাদেশ দল। আসন্ন এই সিরিজ শুরুর আগে গতকাল সোমবার বাংলাদেশের সব ক্রিকেটারের ফিটনেস পরীক্ষা করা হয়েছে।

আর ফিটনেস পরীক্ষায় সব ক্রিকেটারদের ফিটনেস নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাংলাদেশ দলের প্রধান ট্রেনার নিকোলাস ট্রেভর লি। তিনি জানিয়েছেন প্রায় সব ক্রিকেটারের ফিটনেসের অবস্থা বেশ ভালো।

তিনি বলেছেন,”ক্রাইস্টচার্চে দুই সপ্তাহের কোয়ারেন্টিনের সময় সবাইকে হালকা ব্যায়াম করতে দেওয়া হয়েছিল। প্রথম সপ্তাহে সবাই রুমের মধ্যে হালকা, ব্যায়াম, সাইক্লিং করেছে। এরপর থেকে জিম ব্যবহার শুরু করেছে । পরের ধাপে রানিং আর স্কিল অনুশীলন শুরু হয়েছে। এভাবে আগানোতে সবার ফিটনেসের অবস্থা বেশ ভালো।’’

তিনি আরো বলেন,”লম্বা সময়ের সফর এক ধরনের আশীর্বাদ হয়েছে। কারণ হুট করেই কড়া অনুশীলনে নেমে পড়তে হয়নি। ক্রাইস্টচার্চে দুই সপ্তাহের কোয়ারেন্টিনের সময় সবাইকে হালকা ব্যায়াম করতে দেওয়া হয়েছিল। প্রথম সপ্তাহে সবাই রুমের মধ্যে হালকা, ব্যায়াম, সাইক্লিং করেছে। এরপর থেকে জিম ব্যবহার শুরু করেছে । পরের ধাপে রানিং আর স্কিল অনুশীলন শুরু হয়েছে। এভাবে আগানোতে সবার ফিটনেসের অবস্থা বেশ ভালো।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »