নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচেই দূর্দান্ত এক ইনিংস খেলেছেন ইশান কিশান। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি তে ৩২ বলে ৫ চার ও ৪ ছক্কায় খেলেছেন ৫৬ রানের সম্ভাবনাময় এক ইনিংস! অভিষেক ম্যাচের স্নায়ুচাপ সামলে ঈশানের এমন সাফল্যের জন্য খুশি যারই যুব দলের সতীর্থ ওয়াশিংটন সুন্দর!
২০১৬ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারত দলের ক্যাপ্টেন ছিলেন ইশান কিশান। একই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন রিশাব পান্ত এবং ওয়াশিংটন সুন্দর। পান্ত এবং সুন্দর দুজনেই বর্তমান টিম ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ সদস্য। অপরদিকে মাত্রই আন্তর্জাতিক ক্রিকেট শুরু করলেন ইশান। ভারতের হয়ে প্রথম ম্যাচে দুর্দান্ত খেলতে দেখে খুশি ওয়াশিংটন সুন্দর। একই সঙ্গে তিনি খুশি ঋষভ পন্থকে নিয়েও।
ইশানকে নিয়ে ওয়াশিংটন বললেন, “যে ভাবে ও খেলেছে তাতে আমি খুব খুশি। ভারতের হয়ে প্রথম ম্যাচেই অসাধারণ খেলেছে। পন্থও ভাল খেলছে। ওদের সঙ্গে খেলতে পেরে আমি খুশি।”
ভারত সিরিজে সমতা ফেরানোর পর সুন্দর আরও বললেন, “সত্যি বলতে, দু’দিন আগের থেকে দ্বিতীয় ম্যাচের উইকেট অনেকটাই ভাল ছিল। ওদের ১৬৪ রানে আটকে রাখতে পেরে খুশি হয়েছিলাম। দ্বিতীয় ইনিংসে শিশিরের সাহায্যও পেয়েছি।”
নতুন বলে বল করার অভিজ্ঞতা নিয়ে সুন্দরের মন্তব্য, “অনেকটাই চাপ থাকে। পাশাপাশি নিজের কাছে চ্যালেঞ্জও থাকে। ভাল বল করতে পারলে একটা তৃপ্তি হয়। জানি দু’একটা ম্যাচ খারাপ যায়। কিন্তু ফিরে আসাটাই গুরুত্বপূর্ন!
