মুশফিক তরুণ ক্রিকাটরদের জন্য দারুণ আদর্শ: নিক লি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

খেলা না থাকলে কিংবা দলের ঐচ্ছিক অনুশীলনও না থাকলে মাঠে সবসময় অনুশীলনে ব্যস্ত থাকেন মুশফিকুর রহিম। দলের সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটারের খ্যাতিটা ডানহাতি এই ব্যাটসম্যানের এটা সবারই জানা। আর পরিশ্রমের ফলে ব্যাটিংয়ের ধারাবাহিকতাও বেড়েছে তাঁর।

মুশফিকের পরিশ্রম নিয়ে এর আগে প্রশংসা করেছেন তামিম ইকবাল ও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুলনা টাইগার্সের হয়ে কোচিং করাতে আসা জেমস ফস্টার। এবার মুশফিকের প্রশংসায় বাংলাদেশ জাতীয় দলের প্রধান ফিটনেস ট্রেনার নিক লি। তিনি মনে করেন, মুশফিক দারুণ পরিশ্রমী এবং তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ।

এ প্রসঙ্গে নিক লি বলেন,’‘অন্যান্য দলের সঙ্গে আমি কাজ করেছিলাম, এই দলটি খুবই পরিশ্রমী। তাদের মধ্যে বেশিরভাগ পেশাদার খেলোয়াড় রয়েছে, যেটা আমি দেখেছি। কয়েকজন তরুণ ক্রিকেটারের জন্য মুশফিকুর রহিম দুর্দান্ত উদাহরণ। তারা তাকে অনুসরণ করতে শুরু করেছে। স্কোয়াডের বেশিরভাগ সদস্য তাদের জিজ্ঞেস করে।’’

তিনি আরও বলেন,”আমি মনে করি তারা বুঝতে শুরু করেছে যে এই দিনে এবং যুগে শারীরিকভাবে ফিট থাকা গুরুত্বপূর্ণ। প্রচুর ভ্রমণ এবং প্রায়শই খেলাগুলো খুব অল্প সময়ে হয়। আপনাকে আপনার কাজে শীর্ষে থাকার জন্য ফিটনেস থাকা দরকার, যাতে আপনি ম্যাচগুলোর মধ্যে পুনরুদ্ধার করতে পারেন। পুরো বছর ধরে একটি তীব্রতার মাঝে খেলতে পারেন।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »