সমতায় ফেরার ম্যাচে শাস্তি পেল ভারত-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

‌ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয়ের পর আইসিসির থেকে বড় শাস্তি পেল ভারত। মোতেরায় দ্বিতীয় টি-২০ ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং কোটা পূর্ণ করতে না পারায় জরিমানা হল বিরাট কোহলিদের।

‌সিরিজের প্রথম ম্যাচে হেরেছিল ভারত। পরের ম্যাচে জয়ের জন্য মরিয়া থাকা ভারত টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন দলীয় ক্যাপ্টেন বিরাট কোহলি । প্রথম ইনিংসে আইসিসির বেধে দেওয়া সময়ের মাঝে বোলিং ইনিংস শেষ করতে পরেন নি তিনি। ইশান কিশান এবং বিরাট কোহলির দুই অর্ধশতক এর উপর ভর করে এই ম্যাচে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে ১-১ সিরিজ সমতায় ফিরেছে ভারত। সিরিজে সমতায় ফিরেও স্বস্ততে নেই ভারত। সিরিজে সমতায় ফেরার আনন্দের মাঝেই আইসিসির থেকে বড় শাস্তির মুখে পড়ল ভারত
‌ভারতের বিরুদ্ধে স্লো ওভার রেটের অভিযোগ আনেন দুই ফিল্ড আম্পায়ার অনিল চৌধরি, কেএন অনন্তপদ্মনাভন ও তৃতীয় আম্পায়ার বীরেন্দ্র শর্মা।এতে ক্যাপ্টেন কোহলি-সহ ভারতীয় দলের প্রত্যেক সদস্যের ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানার শাস্তিবিধান করেন। আইসিসির কোড অফ কন্ডাক্টের ২.২২ ধারা অনুযায়ী নির্ধারিত সময়ে বোলিং কোটা পূর্ণ করতে না পারলে প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য ম্যাচ ফি’র ২০ শতাংশ হারে জরিমানা করা হয় সংশ্লিষ্ট দলকে।

কোহলি এই অপরাধ স্বীকার করেছেন এবং শাস্তি গ্রহণ করে নিয়েছেন। যার কারণে কোনো আনুষ্ঠানিক শুনানি প্রয়োজন হয়নি।

সিরিজ সমতায় ফেরার ম্যাচে শাস্তি পেল ভারত।

‌ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয়ের পর আইসিসির থেকে বড় শাস্তি পেল ভারত। মোতেরায় দ্বিতীয় টি-২০ ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং কোটা পূর্ণ করতে না পারায় জরিমানা হল বিরাট কোহলিদের।

‌সিরিজের প্রথম ম্যাচে হেরেছিল ভারত। পরের ম্যাচে জয়ের জন্য মরিয়া থাকা ভারত টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন দলীয় ক্যাপ্টেন বিরাট কোহলি । প্রথম ইনিংসে আইসিসির বেধে দেওয়া সময়ের মাঝে বোলিং ইনিংস শেষ করতে পরেন নি তিনি। ইংল্যান্ডের দেওয়া ১৬৫ রানের টার্গেটে খেলতে নেমে ইশান কিশান এবং বিরাট কোহলির দুই অর্ধশতক এর উপর ভর করে এই ম্যাচে ৭ উইকেটে জিতে ১-১ সিরিজ সমতায় ফিরেছে ভারত। সিরিজে সমতায় ফিরেও স্বস্তিতে নেই ভারত। সিরিজে সমতায় ফেরার আনন্দের মাঝেই আইসিসির থেকে বড় শাস্তির মুখে পড়ল ভারত।

‌ভারতের বিরুদ্ধে স্লো ওভার রেটের অভিযোগ আনেন দুই ফিল্ড আম্পায়ার অনিল চৌধরি, কেএন অনন্তপদ্মনাভন ও তৃতীয় আম্পায়ার বীরেন্দ্র শর্মা।এতে ক্যাপ্টেন কোহলি-সহ ভারতীয় দলের প্রত্যেক সদস্যের ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানার শাস্তিবিধান করেন। আইসিসির কোড অফ কন্ডাক্টের ২.২২ ধারা অনুযায়ী নির্ধারিত সময়ে বোলিং কোটা পূর্ণ করতে না পারলে প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য ম্যাচ ফি’র ২০ শতাংশ হারে জরিমানা করা হয় সংশ্লিষ্ট দলকে।

কোহলি এই অপরাধ স্বীকার করেছেন এবং শাস্তি গ্রহণ করে নিয়েছেন। যার কারণে কোনো আনুষ্ঠানিক শুনানি প্রয়োজন হয়নি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »