বন্ধুর পরামর্শেই ফর্মে ফিরেছেন কোহলি-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

শেষ কয়েকটি ম্যাচে ফর্মটা ভালো যাচ্ছিল না অধিনায়ক বিরাট কোহলির। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে জ্বলে উঠতে পারেননি কোহলি। প্রথম টি-টোয়েন্টিতে হারের পরপরই অবশেষে জ্বলে উঠেছে কোহলির ব্যাট।

রবিবার (১৪ মার্চ) পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারায় ভারত। ব্যাট হাতে এদিন দানবীয় রূপ ধারণ করেছিলেন ভারতীয় এই অধিনায়ক। ৪৯ বলে ৭৩ রান করে অপরাজিত থাকেন কোহলি।

কোহলি জানিয়েছেন তার ফর্মে ফেরার রহস্যও। কর্তমানে তার কাছের বন্ধু ও সাবেক প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের পরামর্শেই কোহলি পেয়েছেন ফর্মে ফেরার রসদ। একইসাথে কৃতজ্ঞতা জানিয়েছেন স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার প্রতিও।

কোহলি বলেন,’‘ম্যাচের আগে ডি ভিলিয়ার্সের সাথে আমার কথা হয়েছে। সে আমায় বল দেখে খেলার পরামর্শ দেয়। সেটা মেনেই খেলেছি। আনুশকাও সবসময় আমায় উৎসাহ দেয়। তার পরামর্শও আমার কাজে লেগেছে।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »