নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে নিজেদের শেষ ম্যাচে এসেও হারতে হয়েছে বাংলাদেশ লিজেন্ডসকে। নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা লিজেন্ডসের কাছে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে তাঁরা। ফলে টুর্নামেন্টের সবগুলো ম্যাচ হেরে জয়শূন্য থেকেই বাড়ি ফিরছে বাংলাদেশ লিজেন্ডস।
জয়ের জন্য ১৬১ রানের লক্ষ্যে খেলতে নেমে দক্ষিণ আফ্রিকা লিজেন্ডসের দুই ওপেনার মর্নে ভ্যান উইক এবং অ্যান্ড্রু প্যাট্টিক। দুজনের অনবদ্য ১৬১ রানের জুটিতে ৪ বল বাকি থাকতে জয় নিয়ে মাঠ ছাড়ে প্রোটিয়া লিজেন্ডসরা। ৮২ রানে প্যাট্টিক ও ৬৯ রানে ভ্যান উইক অপরাজিত ছিলেন।
এর আগে টসে হেরে আগে ব্যাট করে বাংলাদেশ দল। দলীয় ২৯ রানে অপি রান আউট হলে প্রথম ধাক্কা খায় বাংলাদেশ।
এরপর ইনিংস বড় করতে উইকেটে আসেন আফতাব আহমেদ। অন্যদিকে বরাবরের মতো এই ম্যাচেও রান তুলতে থাকেন নাজিমউদ্দিন। তবে দলীয় ৫০ রানে নাজিমউদ্দিন আউট হলে কিছুটা পিছে পড়ে যায় বাংলাদেশ।
৯ বলে ১৯ রানের ঝড়ো ইনিংস খেলা পাইলটের ফেরার পরের বলেই আউট হন আব্দুর রাজ্জাক। এর পরের ওভারে ফেরেন রফিক নিজেই। আউট হওয়ার আগে ৬ বলে ৭ রান করেন তিনি। ইনিংসের শেষ ওভারে ২ উইকেটের বিনিময়ে ৭ রান নিলে ৯ উইকেট হারিয়ে ১৬০ রানেই থামে বাংলাদেশ।
স্কোর
বাংলাদেশ লিজেন্ডস : ১৬০/৯ (২০ ওভার) (আফতাব ৩৯, হান্নান ৩৬, নাজিমউদ্দিন ৩২; এনটিনি শাবালালা ৩৩/২)
দক্ষিণ আফ্রিকা লিজেন্ডস : ১৬১/০ (১৯.১ ওভার) (পুটিক ৮৪*, ভন উইক ৬৯*)
ফল : দক্ষিণ আফ্রিকা লিজেন্ডস ১০ উইকেটে জয়ী
