তামিম ও শান্তর নেতৃত্বে প্রস্তুতি ম্যাচের দল ঘোষণা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে প্রস্তুতি ম্যাচের জন্য নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের দুই স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।স্কোয়াডে আছেন স্থানীয় ক্রিকেটাররাও।

২০ মার্চ থেকে ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে দুই দলের এই দ্বিপাক্ষিক লড়াই। তার আগে অচেনা কন্ডিশনে নিজেদের প্রস্তুত করতে টাইগাররা খেলবে প্রস্তুতি ম্যাচ।

ম্যাচটি অনুষ্ঠিত হবে মঙ্গলবার (১৬ মার্চ)। ৫০ ওভারের এই ম্যাচ শুরু হবে স্থানীয় সময় সকাল ১১টায় (বাংলাদেশ সময় ভোর ৪টায়)। ভেন্যু কুইন্সটাউনের জন ডেভিস ওভাল।

একনজরে প্রস্তুতি ম্যাচের দুই দলের স্কোয়াড

তামিম একাদশ : তামিম ইকবাল, নাঈম শেখ, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন এবং নিউজিল্যান্ডের এক ব্যাটসম্যান ও এক বোলার।

নাজমুল একাদশ : লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রুবেল হোসেন এবং নিউজিল্যান্ডের স্থানীয় তিনজন ক্রিকেটার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »