সব চেষ্টাকে ব্যর্থ করে না ফেরার দেশে শরীফের ভাই

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পারি জামালেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়াড় মোহাম্মদ শরিফ এর বড় ভাই মোহাম্মদ জিয়াউর রহমান। তাঁকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছিল শরিফের পরিবার। সব চেস্টাকে ব্যর্থ করে মৃত্যুকে মেনে নিলেন তার ভাই।

বড় ভাইয়ের জন্য লিভার ডোনার চেয়ে কান্নাজড়িত কণ্ঠে সহায়তা চেয়েছিলেন মোহাম্মদ শরীফ। ভারতে অনুষ্ঠিত রোডস সেফটি সিরিজে বাংলাদেশ লিজেন্ড দলের হয়ে খেলছেন শরিফ। সেখানে থেকেই ভিডিও বার্তায় কান্নজড়িত কন্ঠে সবার কাছে সাহায্য চেয়েছিলেন তিনি। ভাইয়ের শারীরিক অবস্থা বেশি খারাপ হলে সিরিজ অসমাপ্ত রেখেই দেশে চলে আসেন শরিফ। তবে ভাইকে আর বাঁচানো হল না তার।

আজ সকাল সোয়া দশটায় ঢাকার ল্যাবএইড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মোহাম্মদ জিয়াউর । এর আগে চিকিৎসা নিচ্ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়েও। তার মৃত্যু খবরটি নিশ্চিত করেছেন মোহাম্মদ শরিফ।

জিয়াউর লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে মুমূর্ষু অবস্থান ছিলেন গত অনেকদিন ধরেই। হন্য হয়েও খুঁজে পাওয়া যাচ্ছিল না লিভার ডোনার। বি পজিটিভ গ্রুপের রক্তধারী লিভার ডোনার কামনায় শরীফ তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন, যেখানে কেঁদে কেঁদে তিনি বলেছিলেন, ‘খুব দ্রুতই লিভার ট্রান্সপ্লান্ট করাতে হবে। নাহলে আমরা তাকে জীবিত পাব না।’

, ভাইয়ের মৃত্যুর খবর জানাতে গিয়ে শরিফ বলেন ‘আজ নারায়ণগঞ্জে আমাদের বাড়িতে মাগরিবের পর জানাজা শেষে ভাইয়ের দাফন সম্পন্ন হবে। লিভার ট্রান্সপ্ল্যান্টের অপারেশন বাংলাদেশে হয় না, ভারতে করাতে হয়। করোনা মহামারির মধ্যে ডোনারের জন্য ভারতে যাওয়ার ক্ষেত্রে ভিসা জটিলতা ছিল। তাই কাঙ্ক্ষিত ডোনার পাওয়া যায়নি

নিউজক্রিকেট / রাসেল

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »