নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসাবে ৩০০০ হাজার রানের এলিট ক্লাবে প্রবেশ করেছেন বিরাট কোহলি। ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৭৩ রানের ইনিংস খেলে এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে একবিংশ শতাব্দীর অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি।একই সময়ে ক্রিকেটের তিন ফর্মেটে যে ক,জন ব্যাটসম্যান দাপটের সাথে খেলে চলছেন, বিরাট কোহলির নামটা সবার উপরেই থাকবে। কেননা কোহলির কাছে কোন ফর্মেটই স্পেশালিষ্ট নয়, ওয়ানডে, টেস্ট, টি টোয়েন্টি সব ফর্মেেই কোহলির ব্যাট হাসছে প্রতিনিয়ত। আন্তর্জাতিক ক্রিকেটের একাধিক রেকর্ড রয়েছে কোহলির দখলে। এবার টি টোয়েন্টি ক্রিকেটে তার অর্জনে নতুন পালক যুক্ত হলো। ব্যাটসম্যান হিসাবে বর্তমান বিশ্বে কোহলি অদ্বিতীয়।
আন্তজার্তিক টি টোয়েন্টি ক্রিকেটের পথচলা শুরু হয় ২০০৫ সাল থেকে। সেই থেকে এখন পর্যন্ত মাত্র ১০ জন ব্যাটসম্যান ২০০০ হাজার রানের ক্লাবে প্রবেশ করেছেন। তিন হাজার রান সেখানে অনেক দূর! আর এই কাজটি করতে হলে অবশ্যই একজন ব্যাটসম্যানকে ক্যারিয়ারের শুরু থেকেই ধারাবাহিকভাবে ভাল করতে হবে। ক্যারিয়ারের শুরু থেকে সেই কাজটি দক্ষতার সাথে করেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।
ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্মেটে ব্যাটসম্যানদের জন্য লম্বা সময় থাকে না। যার কারনে উইকেটে এসেই বলের সাথে পাল্লা দিয়ে রান করতে হয়! বল কম থাকায় অনেক সময়েই ব্যাটিংয়ের সুযোগ মেলে না, সুযোগ মিললেও অনেকে কাজে লাগাতে পারে না। যার কারনে ১২-১৫ বছরের টি টোয়েন্টি খেলেও অনেকেই ৩০০০ হাজার রানের মাইল ফলক স্পর্শ করতে পারেন নি! এই মাইল ফলকে কোহলিই প্রথম!
২০১০ -২০২১ পর্যন্ত কোহলি ম্যাচ খেলেছেন ৮৭ টি। মাইলফলক ছুঁতে ৮১ ইনিংস সময় নিয়েছেন তিনি। ব্যাট হাতে ৫০.৮৬ গড় আর ১৩৮.৩৬ স্ট্রাইক রেটে করেছেন ৩০০১ রান। ক্যারিয়ারে ২৬টি হাফ সেঞ্চুরির বিপরীতে নেই কোন সেঞ্চুরি! সর্বোচ্চ ব্যাক্তিগত ইনিংস ৯৪*। দ্রুততম ২ হাজার রানের রেকর্ড এখনও তার দখলে।
আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান করা ৫ ব্যাটসম্যান ঃ
প্লেয়ার, ইনিংস- রানঃ
বিরাট কোহলিঃ ইনিংস ৮১ – রান ৩০০১।
মার্টিন গাপটিলঃ ইনিংস ৯৫- রান ২৮৩৯।
রোহিত শর্মাঃ ইনিংস ১০০- রান ২৭৭৩।
অ্যারন ফিঞ্চঃ ইনিংস ৭১- রান ২৩৪৬।
সোয়েব মালিকঃ ইনিংস ১০৬- রান ২৩৩৫।
নিউজক্রিকেট / রাসেল
