ভারতীয় দলে ডাক পেয়ে কেঁদেছিলেন সুর্যকুমার-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শেষ তিন মৌসুমে ব্যাট হাতে আলো ছড়িয়ে চলেছেন সুর্যকুমার যাদব। টুর্নামেন্টের শেষ আসরেও ৪৮০ রান করেছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান। অজিদের বিপক্ষে সুযোগ না হলেও ঘরের মাঠে তাই ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ঠিকই জায়গা করে নিয়েছেন তিনি।

ইংলিশদের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথমবারের মতো জাতীয় দলের স্কোয়াডে জায়গা পেয়ে কান্না করেছিলেন সুর্যকুমার। মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। শুধু তিনিই নয়, সেই সঙ্গে তাঁর পরিবারও কান্না করেছিল বলে জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে সুর্যকুমার বলেন,’‘আমি কান্না করতে শুরু করেছিলাম, আবারও পরিবারও কান্না করেছিল। এটা আনন্দের অশ্রুজল। আমরা খুব করে এই দিনটা দেখতে চেয়েছি। আমি পেছনের স্মৃতিগুলো মনে করছিলাম। আমি আমার মাকে সকাল ৫:৩০-৬:০০ টার সময় জাগতে দেখেছি, সে সকালের নাস্তা তৈরি করেছে।’’

তিনি আরও বলেন,’‘আমি যখন অনুশীলন থেকে ফিরেছে তখন দুপুরের খাবার প্যাক করছিল। আমার বাবা আমাকে মাঠে নামিয়ে দিয়েছে। প্যাশন ও ভালোবাসা আমাকে এগিয়ে চলতে সাহায্য করেছে। আমি জানতাম যে যদি সঠিক জায়গায় টিক দিতে পারি তাহলে কোনো একদিন আমি আমার গন্তব্যে পৌঁছাবো।’’

২০১৮ সালে আইপিএলে ৫১২ রান এ ছাড়া ২০১৯ আইপিএলে করেছিলেন ৪২৪ রান। এই দুই মৌসুমের ইনিংসগুলো বারবার দেখেন এবং শটগুলো আরও ভালোভাবে করতে চান ডানহাতি এই ব্যাটসম্যান।

সুর্যকুমার বলেন,’‘আমি আমার ২০১৮ ও ২০১৯ সালের খেলার ইনিংসগুলো দেখেছি এবং ভাবছি আমি এরচেয়ে ভালো করতে পারি। যেখানে কিছু স্ট্রোক, আমি কভার ড্রাইভ, কাট এবং চিপ ওভার কভার শট খেলতে পছন্দ করি। আমার কাছে সবগুলো শট রয়েছে কিন্তু আমি এগুলোভাবে করতে চাই।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »