নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশের প্রতিপক্ষ যখন নিউজিল্যান্ড। রিসেন্টলি পরিসংখ্যান বলছে সমানে সমানে লড়াই। কিন্তু এই দলটি যখন স্বাগতিক দল তখনই যেন একচ্ছত্র রাজত্ব করছে নিউজিল্যান্ড। ওখানে গিয়ে কখনোই জিততে পারে নি বাংলাদেশ। নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের শক্তিশালী প্রতিপক্ষ সেখানের অচেনা কন্ডিশন। তবে এবার কন্ডিশন ভোগাচ্ছে না বাংলাদেশের ক্রিকেটারদের।
ভ্রমণ মানুষের চিত্তবিনোদনের খোরাক যোগায়, মানুষিক অবস্বাদ দূর করে। মনের সব জড়তা দূর করে মনকে ফুরফুরে এবং তরতাজা করে তুলে। আর সে জন্যই ভ্রমণ প্রিয় মানুষ পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে বেড়ায়। বাংলাদেশ ক্রিকেট দল রয়েছে নিউজিল্যান্ডের কুইন্সটাউনে। ওখানের সৌন্দর্য আকৃষ্ট করেছে বাংলাদেশ খেলোয়াড়দের। তারাও ১৪ দিনের কোয়ারেইন্টেন শেষে প্রকৃতি স্নিগ্ধতা উপভোগ করছেন! নিউজিল্যান্ডে পৌঁছে বেশ কয়েকদিন কাটিয়ে ফেলায় সেখানকার পরিবেশে স্বস্তিতেই আছেন ক্রিকেটাররা। নিউজিল্যান্ড থেকে এমনটাই জানালেন পেসার তাসকিন আহমেদ, ওপেনার নাঈম শেখ এবং তরুন আফিফ হোসেন।
শনিবার (১৩ মার্চ) এক ভিডিও বার্তায় তাসকিন আহমেদ বলেন, ‘১৪ দিনের কোয়ারেন্টিন ভিন্নধর্মী অভিজ্ঞতা ছিল। সেটা শেষ করে দুই দিন অনুশীলন করেছি। অনুশীলন সুবিধাসহ সবকিছু অনেক সুন্দর। আজ ছুটি ছিল। দলের সবাই একটু মজা করলাম। খুব ভালো লাগছে। আশা করি সামনেও ভালোই যাবে।’
তাসকিনের পাশাপাশি কথা হয় নাঈম শেখের সাথেও। বাহাতি এই তরুন ওপেনারও ভাল সময় কাটাচ্ছেন সতীর্থদের সাথে। বাংলাদেশ জাতীয় দলের হয়ে প্রথম বারের মতো নিউজিল্যান্ড সফরে গিয়েঋেন তিনি। জাতীয় দলের হয়ে প্রথম সফর হলেও নিউজিল্যান্ডে আগেও আসা হয়েছে ওপেনার নাঈম শেখের। এখানকার কন্ডিশন তাই সমস্যা হচ্ছে না তার জন্যও। নাঈম বলেন, ‘ক্রাইস্টচার্চের উইকেটের চেয়ে কুইন্সটাউনের উইকেট আমার কাছে স্বস্তিজনক মনে হচ্ছে। অনুশীলন উপভোগ করার চেষ্টা করছি। এর আগেও এখানে আমি এসেছি। আমার জন্য এখানকার পরিস্থিতি, পরিবেশ সব স্বস্তিকর। উপভোগ করছি।’
করোনাকালে প্রথম বিদেশ সফরে প্রথমবারের মত পূর্ণ কোয়ারেন্টিন পালনের পর আফিফের কণ্ঠেও স্বস্তি। খুশি নিউজিল্যান্ডে পাওয়া সুযোগ-সুবিধায়ও। তরুণ এই অলরাউন্ডার বলেন, ‘কোয়ারেন্টিনের পর এই ভালো অনুশীলন সুবিধা আমাদের প্রস্তুতিতে অনেক সহায়তা করছে। ভালো উইকেট পাচ্ছি। গতদিন সেন্টার উইকেটে অনুশীলন করেছি। এই জিনিসগুলো প্রস্তুতিতে অনেক কাজে দিবে
