সফর সংক্ষিপ্ত করে বাংলাদেশ ছাড়ছে আইরিশরা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশ ইমার্জিং দলের বিপক্ষে চলছে আয়ারল্যান্ড উলভসের পূর্ণাঙ্গ সিরিজ। তবে মাঝপথে এসে এই সফরের সূচি কিছুটা পরিবর্তন হয়েছে। শনিবার দুই দেশের ক্রিকেট বোর্ড এই পরিবর্তনের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে।

নতুন সূচি প্রকাশ অনুযায়ী সিরিজে একটি টি-টোয়েন্টি কম খেলেই বাংলাদেশ ছাড়বে আয়ারল্যান্ড উলভস। আগের সূচি অনুযায়ী ১৯ মার্চ বাংলাদেশ ছাড়ার কথা ছিল আইরিশদের। নতুন সূচি অনুযায়ী দুদিন আগেই বাংলাদেশ ত্যাগ করবে আয়ারল্যান্ড দল।

এ প্রসঙ্গে রিচার্ড বলেন,’‘দুর্ভাগ্যজনক হলেও আমাদের একটি টি-টোয়েন্টি ত্যাগ স্বীকার করতে হচ্ছে। আইরিশ কর্তৃপক্ষ পরামর্শ দিয়েছে ‘রেড লিস্ট’ দেশগুলোর মধ্য দিয়ে আয়ারল্যান্ডের কোন যাত্রী দেশে ফিরলে যেন হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকে। যেহেতু আমাদের রুটটি সংযুক্ত আরব আমিরাত হয়ে পড়ে, যার মানে দাঁড়ায় আমাদের স্কোয়াডকে নতুন কোয়ারেন্টাইন বিধিনিষেধের মধ্যে পড়তে হচ্ছে। ফলে আমাদের এখন নতুন কোন রুট হয়ে ফিরতে হবে। যেসব দেশ ‘রেড লিস্টে’ নেই সেসব হয়ে। আমরা সবসময় বলেছি আমাদের স্কোয়াডের মানসিক ও শারীরিক স্বাস্থ্য এবং কল্যাণ সবার আগে। তাই ১৪ দিনের হোটেল কোয়ারেন্টাইন এড়ানো জরুরি ছিল। বায়ো বাবলের কারণে এমনিতে ছেলেরা গত চার সপ্তাহ ধরে বন্দী। স্কোয়াডের কেউ কেউ সংযুক্ত আরব আমিরাতে আরও আগেই এই বায়ো বাবলের মধ্য দিয়ে গেছে।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »