নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসর মাঠে গড়ায় বছর দুই আগে। এরপর বিভিন্ন কারণে এই টুর্নামেন্টের আসর আয়োজন করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত বছরের মতো ন্যায় চলতি বছরেও হচ্ছে না ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে এই জনপ্রিয় এই টুর্নামেন্ট।
তবে যখন মাঠে গড়াবে তখন জাতীয় দলের সব ক্রিকেটারদের পেতেই এমন সূচি নির্ধারণ করেছে বিপিএল আয়োজকরা। এরপর ২০২২ সালের জানুয়ারিতে মাঠে গড়াবে বিপিএলের অষ্টম আসর। শনিবার ঘরোয়া ক্রিকেট সূচি তৈরি ও বাস্তবায়ন কমিটির প্রধানদের সঙ্গে বৈঠক শেষে এমন কথা জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।
এ প্রসঙ্গে ইসমাইল হায়দার মল্লিক বলেন,’‘দেখুন, ক্যালেন্ডার মিটিংয়ে আমরা পাঁচ বছরের জন্য ক্যালেন্ডার তৈরি করছি। সেখানে এসব কথা এসেছে। বাংলাদেশের ক্রিকেটের যে পরিমাণে ব্যস্ত সফর ও সিরিজ আছে ভবিষ্যতে অনেক সময়ই জাতীয় দলের খেলোয়াড়রা এনসিএল, বিসিএল বা ঢাকা লিগে অংশগ্রহণ করতে পারবে না। আমরা চেষ্টা করবো বিপিএলে যেন জাতীয় দলের সব ক্রিকেটার আসে। এটা মাথায় রেখে করা হচ্ছে। এবার মে মাসে ঢাকা লিগের স্লট দেয়া হচ্ছে…দল বদল তো আগেই হয়ে গেছে। এ জিনিসটা এবার আমাদের মাথায় আছে।’’
ইসমাইল আরও বলেন,”জাতীয় দলের খেলোয়াড়সহ যেহেতু দলবদল হয়েছে, আমরা সেইম ট্রান্সফার উইন্ডো মাথায় রেখে এবার কনসিডারেশন করছি। সে কারণে জাতীয় দলের খেলোয়াড়রা অ্যাভেইলেভেল থাকে তখনই হবে। এজন্য যদি দুই ভাগে করতে হয় তাহলে দুই ভাগেই করতে হবে।”
