জোর করে বাউন্ডারি বানানোয় আফগানিস্তানের শাস্তি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ক্রিকেট খেলায় সবসময় দেখা যায় ব্যাটসম্যানরা ছুটছেন রানের জন্য, বোলার বা ফিল্ডাররা ছুটছেন রান আটকানোর জন্য। কিন্তু গতকাল দেখা গিয়েছে ভিন্ন চিত্র। আফগানিস্তানের ফিল্ডাররা জিম্বাবুয়েকে ৩ রান বেশি দিতে চেয়েছিলেন। তাতে শাস্তি পেতে হয়েছে আসগর-রশিদের দলকে।

দ্বিতীয় টেস্টে আফগানিস্তান একটু বেশি এগিয়ে আছে, যে কারণে বল ঠেলে দিতেই জোর করে বাউন্ডারি বানিয়েছিল তৃতীয় দিনে, যার মাশুলও গুনতে হয়েছে। জিম্বাবুয়ের প্রথম ইনিংসের শেষদিকে তখন ৯১তম ওভারের খেলা চলছে। ওভারের শেষ বলে রান নেওয়ায় স্বভাবতই পরের বলে আবারো স্ট্রাইকে আসতেন তিনি। কিন্তু আফগানরা চাইছিলেন, রাজার বদলে পরের ওভারে যেন স্ট্রাইকিং প্রান্তে থেকে শুরু করেন ১০ নম্বর ব্যাটসম্যান হিসেবে ক্রিজে থাকা আনকোরা ব্লেসিং মুজারাবানি।

আর সে কারণে রাজার বল না আটকে স্বেচ্ছায় চার বানিয়ে দেন ফিল্ডার হাশমতউল্লাহ শহীদী। দুই আম্পায়ার আলিম দার ও আহমেদ শাহ পাকতিন অবশ্য ব্যাপারটাকে ভালোভাবে নেননি। রাজা আপত্তি জানানোর পরপরই তারা বিষয়টি পর্যালোচনা করেন। আফগানদের জোর করে দেওয়া ৪ রানের সাথে আম্পায়াররা গণনা করেন দৌড়ে নেওয়া ১ রানটিও। এমনকি পরের ওভারে স্ট্রাইকে পাঠানো হয় রাজাকেই, মুজারাবানিকে নয়।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »