সফরের মাঝপথে দল ছাড়লেন ম্যাথুস

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ওয়েস্ট ইন্ডিজ সফরে এখনও দুটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ বাকি রয়েছে শ্রীলঙ্কা দলের। আর চলতি এই সফর শেষ না করেই মাঝপথে ক্যারিবীয় দ্বীপ থেকে দেশে ফিরছেন অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস। নিজের ব্যক্তিগত কারণ দেখিয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নেন এই অলরাউন্ডার।

গতকাল বৃহস্পতিবার (১১ মার্চ) এক বিবৃতি বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। গতকালই ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফেরার কথা ছিল তাঁর। তবে ম্যাথুসের পরিবর্তে নতুন কাউকে পাঠানো হবে কিনা তা জানায়নি দেশটির ক্রিকেট বোর্ড।

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়ক শানাকা শুরুতে দলের সঙ্গে যেতে না পারায় ভারপ্রাপ্ত অধিনায়ক হিসাবে নেতৃত্ব দিয়েছেন ম্যাথুস। যেখানে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে ম্যাথুসের নেতৃত্বাধীন দলটি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »