টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডকে এগিয়ে রাখছেন কোহলি-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

চলতি বছরের শেষ দিকে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এখনো চূড়ান্ত সূচি প্রকাশ না হলেও বিশ্বকাপ যে সঠিক সময়ে হচ্ছে সেটা একপ্রকার নিশ্চিত। বর্তমান পারফরম্যান্স তার সঙ্গে নিজেদের ঘরের মাঠে খেলা সবমিলিয়ে ফেভারিট হিসেবেই শিরোপার লড়াইয়ে মাঠে নামবে ভারত।

ভক্ত সকল বা ক্রিকেট বিশ্লেষকরা ভারতকে ফেভারিট মানলেও অধিনায়ক বিরাট কোহলি অবশ্য টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডকে এগিয়ে রাখছেন। ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে বৃহস্পতিবার (১১ মার্চ) কোহলি জানিয়েছেন, ভারত নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড সবচেয়ে বেশি ফেভারিট।

এ প্রসঙ্গে কোহলি বলেন,’‘আমার মতে ইংল্যান্ডকে হারানোই আসল পরীক্ষা হতে চলেছে। ওরা বিশ্বের এক নম্বর দল। তাই বিশ্বকাপে পুরো নজর ওদের দিকেই থাকবে। বাকি দলগুলো নিশ্চয়ই ওদের নিয়ে ভয়ে থাকবে। আমি যা বলছি, বাকি দলগুলোর ভাবনাও হয়তো একই। ইংল্যান্ড বাকিদের থেকে এগিয়ে নামবে এবং ওরা যা-ই বলুক না কেন, এটার পরিবর্তন হবে না।’’

ভারতের দলে বিশ্বকাপের আগে একজন ‘এক্স ফ্যাক্টর’ চাইছেন কোহলি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ক্রিকেটাররা ভালো করছে বলে মন্তব্য করেছেন ভারতের এই অধিনায়ক। তবে দেশের জার্সিতে বিশ্বকাপের আগে কেমন খেলে সেটা দেখার অপেক্ষায় তিনি।

কোহলি বলেন,’‘আগেও আমাদের এক রকম ঘরানা ছিল। আমাদের দলের দিকে যদি তাকান তাহলে দেখবেন, ব্যাট হাতে এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারে এরকম একজনের খোঁজে আমরা রয়েছি। প্রয়োজনের সময়ে খেলে দেওয়া টি-টোয়েন্টি ক্রিকেটে একটা বড় ব্যাপার। আমার সতীর্থরা আইপিএলে ভাল খেলেছে। এবার দেখার বিশ্বকাপের আগে দেশের জার্সিতে কীরকম খেলে।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »