নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নিয়মিত টেস্ট অধিনায়ক জেসন হোল্ডারের অনুপস্থিতিতেই কেবল ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলকে নেতৃত্ব দিতে দেখা যেতো ক্রেইগ ব্রাথওয়েটকে। তবে এখন থেকে আর ভারপ্রাপ্ত হিসেবে নয়, স্থায়ীভাবে টেস্ট অধিনায়কের দায়িত্ব পালন করবেন তিনি। সদ্য শেষ হওয়া বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ভালো করার ফল স্বরূপ এই দায়িত্ব পেলেন তিনি।
আগামী ২১ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হতে যাওয়া এই টেস্ট সিরিজ দিয়েই স্থায়ীভাবে টেস্ট অধিনায়কের দায়িত্ব পালন করা শুরু করবেন ব্রাথওয়েট।
স্থায়ীভাবে অধিনায়কত্ব পেয়ে রোমাঞ্চিত ব্রাথওয়েট বলেন,’‘ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলের অধিনায়কত্ব পাওয়া খুবই সম্মানের ব্যাপার। আমি খুবই গর্বিত এবং আমাকে এই সুযোগ দেওয়ায় বোর্ড ও নির্বাচকদের কাছে কৃতজ্ঞ। সম্প্রতি বাংলাদেশে টেস্ট জয় করা সিরিজটা অসাধারণ ছিল এবং শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের সিরিজেও তেমন কিছুর আশায় তাকিয়ে আছি। আমি খুবই রোমাঞ্চিত যে এই দলটি ভবিষ্যতে আরও বেশি অর্জন এনে দিতে পারবে।”
