দ্বিতীয় নারী খেলোয়াড় হয়ে ১০ হাজারী ক্লাবে মিতালি রাজ-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আন্তর্জাতিক নারী ক্রিকেটে বিশ্বের দ্বিতীয় এবং ভারতের প্রথম ব্যাটসম্যান হিসাবে ১০, হাজারী ক্লাবে প্রবেশ করলেন ভারত জাতীয় নারী দলের অধিনায়ক মিতালি রাজ। ঘরের মাঠে দক্ষিন আফ্রিকা নারী দলের বিপক্ষে দুর্লভ এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

ভারতের হয়ে ২১২তম ওয়ানডেতে এই কীর্তি গড়েছেন মিতালি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ৫০ বলে ৩৬ রান করার পথে এই মাইল ফলক স্পর্শ করেন তিনি। দক্ষিণ আফ্রিকান নারী দলের মিডিয়াম পেসার আন্নে বোসখকে বাউন্ডারি মেরে ১০ হাজার রান পূরন করেন তিনি।

ওয়ানডে ক্রিকেটে ২১২ ম্যাচ খেলে ৫৫.৫৩ গড়ে ৫৪ হাফ সেঞ্চুরি এবং ৭ সেঞ্চুরিতে করেছেন ৬৯৭৪ রান। ১০ টেস্টে ৫১.০০ গড়ে ৪ হাফ সেঞ্চুরি এবং ১ সেঞ্চুরিতে মোট রান ৬৬৩। টি-টোয়েন্টিতে ৮৯ ম্যাচে ৩৭.৫২ গড়ে ১৭ হাফ সেঞ্চুরিতো মোট রান ২৩৬৪। তিন ফর্মেট মিলে মোট ৩১১ ম্যাচে ২৯০ ইনিংস ব্যাটিং করে বর্তমানে তার রান ১০,০০১ । ৭৫টি হাফ সেঞ্চুরি এবং ৮ টি সেঞ্চুরির রয়েছে তার।

মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ আন্তর্জাতিক রান সংগ্রহকারীর তালিকায় মিতালি আছেন দ্বিতীয় স্থানে। সবার উপরে আছেন ইংল্যান্ড নারী দলের সাবেক খেলোয়াড় শার্লট এডওয়ার্ডস। ইংলিশ এই নারী তারকা ৩০৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ৬৭ হাফ সেঞ্চুরি ও ১৩ শতকে করেছেন ১০২০৭ রান।

নিউজক্রিকেট /রাসেল

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »