২০২৩ পর্যন্ত বাংলাদেশ ঘরোয়া ক্রিকেটে যত খেলা!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

করোনার পরবর্তী সময়ে বিশ্বের প্রতিটা দেশে নিয়মিত ঘরোয়া লীগ গুলো শুরু হয়ে গেছে। কিন্তু বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে অচলাবস্থা প্রায় এক বছর ধরে। করোনার পরবর্তী সময়ে দুটি ভিন্নধর্মী টূর্নামেন্ট আয়োজন করেছে বিসিবি। তবে নিয়মিত লীগগুলো এখনও শুরু করা যায়নি। তার মাঝে স্থগিত হওয়া লীগগুলো তো আছেই। বিসিবি প্রেসিডেন্ট কাপ এবং বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে ঘরোয়া ক্রিকেটের অনেক খেলোয়াড়ই সুযোগ পান নি। তাদের কথা মাথায় রেখে দ্রুত মাঠে ক্রিকেট ফেরানোর চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই লক্ষ্যে ঘরোয়া ক্রিকেটে লম্বা সূচি তৈরি করেছে বিসিবি।

২০১৯ থেকে ২০ আসরের ডিপিএল করোনার জন্য সম্পূর্ন করা হয়নি। অপরদিকে নির্ঊারিত সময়ে বাংলাদেশ জাতীয় লীগ ( এনসিএল এবং বিসিএল) এর নিউ আসর এখনও শুরু করা হয়নি। তাই বিগত আসরগুলোর সাথে বর্তমান আসরের সবগুলো ইভেন্টের টূর্নামেন্ট আয়োজন করবে বিসিবি। সেই লক্ষ্যে ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত ঘরোয়া ক্রিকেটের সূচিও ঠিক করে রেখেছে বোর্ড। সংশ্লিষ্টদের অনুমোদন পেলে এই সূচি অনুযায়ীই আগামী ৩ বছর দেশের ঘরোয়া ক্রিকেট অনুষ্ঠিত হবে।

এই সূচিতে স্থান পেয়েছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চারটি আসর, বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দুইটি আসর, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দুইটি আসর এবং ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দুইটি আসর। এর ভিতরে আছে গত বছরের স্থগিত হওয়া ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল।

২০২১ রানিং বছরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট লীগ ( এনসিএল) এর দুটি আসর আয়োজনের পরিকল্পনা করেছে বিসিবি। এ মাসেই এনসিএল দিয়ে ঘরোয়া ক্রিকেট শুরু হতে পারে।অক্টোবর-নভেম্বরে মাঠে গড়াবে এনসিএল এর আরেকটি আসর। এ বছর হবে না বিপিএল। বিসিএল শুরু হবে বছরের শেষে। ফাঁকা সূচি অনুযায়ী ভেঙে ভেঙে সম্পন্ন হবে ডিপিএলের স্থগিত হওয়া আসর।

একনজরে বিসিবি নির্ধারিত ঘরোয়া ক্রিকেটের সূচি (২০২১-২৩)

লঙ্গার ভার্সন ক্রিকেট ঃজাতীয় লীগ
২২ তম এনসিএল -২২ মার্চ ২০২১ থেকে ৩০ এপ্রিল ২০২১।
২৩তম এনসিএল-১৫ অক্টোবর ২০২১ থেকে ২৫ নভেম্বর ২০২১।
২৪তম এনসিএল ১৫ অক্টোবর ২০২২ থেকে ২৫ নভেম্বর ২০২২।
২৫তম এনসিএল ২৫ অক্টোবর ২০২৩ থেকে ২৫ নভেম্বর ২০২৩।

লঙ্গার ভার্সন ক্রিকেট ঃ ফ্রাঞ্চাইজি লীগঃ
৯ম বিসিএল –১ ডিসেম্বর ২০২১ থেকে ৭ জানুয়ারি ২০২২।
১০ম বিসিএল-১ ডিসেম্বর ২০২২ থেকে ৩১ ডিসেম্বর ২০২২,।

বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএলঃ
৮ম বিপিএল ১৪ জানুয়ারি ২০২২ থেকে ১৮ ফেব্রুয়ারি ২০২২।
৯ম বিপিএল- ৩ জানুয়ারি ২০২৩ থেকে ১৭ ফেব্রুয়ারি ২০২৩।

ঢাকা প্রিমিয়ার লীগ ( ডিপিএল) ঃ
ডিপিএল ২০১৯-২০ প্রথম ধাপ ঃ ৬ মে ২০২১ থেকে ১১ মে ২০২১।
ডিপিএল ২০১৯-২০দ্বিতীয় ধাপঃ ৩১ মে ২০২১ থেকে ১৪ জুন ২০২১।
ডিপিএল ২০১৯-২০ তৃতীয় ধাপ : ৩১ মে ২০২১ থেকে ২৪ জুন ২০২১ (এশিয়া কাপ স্থগিত হলে)
ডিপিএল ২০২১-২২ -১৫ এপ্রিল ২০২২ থেকে ২২ মে ২০২২।
ডিপিএল ২০২১-২২ ১৫ এপ্রিল ২০২৩ থেকে ৩১ মে ২০২৩ ।

উল্লেখ্য বিশেষ কারনে সূচিতে পরিবর্তন আসতে পারে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »