চলতি বছরে এশিয়া কাপের সম্ভাবনা নেই:  হার্শা ভোগলে

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বিশ্বের জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক এবং ধারাভাষ্যকার হিসেবে পরিচিতি রয়েছে হার্শা ভোগলের। তার মতে এ বছর আর মাঠে গড়াচ্ছে না এশিয়া কাপ। মূলত ভারত ক্রিকেটের ব্যস্ত সূচির কারণেই এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট আসর নিয়ে তার মনে শঙ্কা তৈরি হয়েছে।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এ বছরের জুনের মাঝামাঝি মাঠে গড়ানোর কথা রয়েছে এশিয়া কাপ। ঠিক একই সময়ে ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (১৮-২২ জুন)।

এ প্রসঙ্গে হার্শা বলেছেন,”এশিয়া কাপের সূচি রয়েছে যা অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। আমি এটা হওয়ার সম্ভাবনা দেখছি না। এশিয়া কাপের বাইরে শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের সিরিজটি কখন হবে সেটাও জানি না। কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে ২২ জুন থেকে এবং ভারত আবার ইংল্যান্ডে যাবে ২০ জুলাইয়ের মধ্যে তাদের বিপক্ষে ৪ আগস্ট প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। ইংল্যান্ডে যাওয়ার আগে ভারতের আর কোনো টি-টোয়েন্টি খেলার সম্ভাবনা দেখছি না।”

এর আগে করোনা ভাইরাসের বৈশ্বিক সংক্রমণের কারণে ২০২০ সালে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপ সরিয়ে নিয়ে যাওয়া হয় ২০২১ সালে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »