নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
করোনাকালীন সময়ে ক্রিকেটে ফিরে এখনো ওয়ানডে ম্যাচ খেলা হয়নি নিউজিল্যান্ডের। অস্ট্রেলিয়াকে আপ্যায়ন শেষে এবার বাংলাদেশকে আতিথেয়তা দেয়ার অপেক্ষায় কেন উইলিয়ামসনের দল।
আসন্ন বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে বৃহস্পতিবার দল ঘোষণা করবে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। করোনার কথা মাথায় রেখে ১৭ সদস্যের দল ঘোষণা করতে পারে কিউইরা।
২০ মার্চ ডানেডিনে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে নিউজিল্যান্ড। এরপর ২৩ ও ২৬ মার্চ হবে সিরিজের বাকি দুই ওয়ানডে। এরপর মাঠে গড়াবে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
২৮ মার্চ হ্যামিল্টনে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে দুই দল। এরপর ৩০ মার্চ ও ১লা এপ্রিল হবে সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে যথাক্রমে নেপিয়ার ও ওয়েলিংটনে।
ওয়ানডে সিরিজে খেললেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পুরো মৌসুম খেলার জন্য বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না উইলিয়ামসন-ট্রেন্ট বোল্ট, কাইল জেমিসন, জিমি নিশাম ও টিম সেইফার্টের মতো বেশ কয়েকজন তারকা ক্রিকেটার।
