নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দীর্ঘ ৭ বছরের লম্বা বিরতির পর আবারও টেস্ট ক্রিকেট ফিরতে যাচ্ছে ভারতের নারী দল। আর বিশ্ব নারী দিবসের দিনই এমন ঘোষণা দিয়েছেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সেক্রেটারি জয় শাহ। চলতি বছরের শেষ দিকেি ইংল্যান্ড নারী দলের বিপক্ষে টেস্ট ক্রিকেট খেলতে দেখা যাবে তাদের।
এর আগে ভারতের নারীরা সর্বশেষ টেস্ট ক্রিকেট খেলেছিলেন ২০১৪ সালের নভেম্বরে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ম্যাচের টেস্ট সিরিজে দাপটের সঙ্গে ইনিংস ব্যবধানের জয় তুলে নেয় তারা। এরপর প্রায় ৭ বছর কেটে গেলেও লাল বলের ক্রিকেটে কখনো মাঠে নামা হয়নি তাঁদের। তবে চলতি বছরের শেষে ফের ক্রিকেটের দীর্ঘতম এই ফরম্যাটে মাঠে নামবে ভারত।
টুইটারে জয় শাহ লেখেন,”বিশ্ব নারী দিবস উপলক্ষ্যে আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, চলতি বছরের শেষের দিকে ইংল্যান্ড নারী দলের বিপক্ষে এক ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত নারী দল। ভারতের নারীরা আবারও সাদা পোশাকের ক্রিকেটে মাঠে নামতে যাচ্ছে।’’
