নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি বছরের জুনে ইংল্যান্ডের লর্ডসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ। তবে পূর্ব নির্ধারিত সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
মূলত করোনা পরিস্থিতির কথা বিবেচনা করেই লর্ডসের পরিবর্তে সাউদাম্পটনেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এমনটাই জানিয়েছেন বোর্ড অফ ক্রিকেট ফর কন্ট্রোল ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সহ-সভাপতি রাজিব শুক্লা।
শেষ পর্যন্ত সাউদাম্পটনকেই ফাইনালের ভেন্যু হিসেবে চূড়ান্ত করা হয়েছে। এ প্রসঙ্গে শুক্লা বলেন,”হ্যা করোনা পরিস্থিতির ওপর নজর রেখে ফাইনালটি সাউদাম্পটনে অনুষ্ঠিত হবে।”
