নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
রোড সেফটি সিরিজের অষ্টম ম্যাচে দক্ষিণ আফ্রিকা লিজেন্ডসের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা লিজেন্ডস। গতকাল সোমবার (৮ মার্চ) অল্প রান তাড়ায় লঙ্কানরা জিতেছেন ৯ উইকেটের ব্যবধানে।
এর আগে রায়পুরে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার ব্যাট করতে পারেনি প্রোটিয়ারা। ১৮.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা লিজেন্ডস সংগ্রহ করে ৮৯ রান। সর্বোচ্চ ৪৬ বলে ৩৯ রান করেন অ্যান্ড্রু পুটিক। আর ১৪ বলে ১৫ রান করেন জ্যান্ডার ডি ব্রুইন।
শ্রীলঙ্কা লিজেন্ডসের পক্ষে নুয়ান কুলাসেকারা, রঙ্গনা হেরাথ ও সনাথ জয়াসুরিয়া দুটি করে এবং তিলকরত্নে দিলশান, ধামিকা প্রসাদ ও অজন্তা মেন্ডিস একটি করে উইকেট শিকার করেন।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম দিনের মত জ্বলজ্বলে ইনিংস প্রদর্শন করেন তিলকরত্নে দিলশান ও উপুল থারাঙ্গা। তবে এদিন ও ব্যর্থ আরেক ওপেনার জয়সুরিয়া। দিলশান ৪০ বলে ৫০ ও থারাঙ্গা ৩১ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন। মাত্র ১৩.২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় লঙ্কানরা, ৯ উইকেট হাতে রেখে।
সংক্ষিপ্ত স্কোর
টস : শ্রীলঙ্কা লিজেন্ডস
দক্ষিণ আফ্রিকা লিজেন্ডস : ৮৯/১০ (১৮.৫ ওভার)
পুটিক ৩৯, ডি ব্রুইন ১৫
হেরাথ ১১/২, কুলাসেকারা ১৩/২
শ্রীলঙ্কা লিজেন্ডস : ৯২/১ (১৩.২ ওভার)
দিলশান ৫০*, থারাঙ্গা ২৭*
ক্রুগার ২৩/১
ফল : শ্রীলঙ্কা লিজেন্ডস ৯ উইকেটে জয়ী।
