নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পুরুষ ক্রিকেটারদের মত নারীরা এখনো তেমন প্রসার ঘটাতে পারেনি ক্রিকেটে। যে কারণে নারীদের ক্রিকেট এখনো পিছিয়ে রয়েছে কিছুটা। এমনকি বিশ্বকাপের মত আসরেও অংশ নেওয়ার ক্ষেত্রে পিঁছিয়ে থাকে দলগুলো।
এবার তাই পুরুষ বিশ্বকাপের মত নারী বিশ্বকাপেও দলগুলোকে বেশি সুযোগ দেওয়ার চিন্তাভাবনা করছে আইসিসি। ২০২৩ সাল থেকে নারী ক্রিকেটে দলগুলোকে আরও বেশি সুযোগ দেওয়ার পরিকল্পনা করেছে আইসিসি।
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সংখ্যা ১০ থেকে বেড়ে হবে ১২। ওয়ানডে প্রমীলা বিশ্বকাপে অংশ নেওয়া দলের সংখ্যা এখন ৮। ২০২৯ প্রমীলা ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে ১০টি দল।
আইসিসির প্রধান নির্বাহী মানু সোহনি বলেন,”আমরা গত ৪ বছর ধরে নারীদের ক্রিকেট ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি ও বিপণনের জন্য চেষ্টা করেছি। যার ফলাফল সর্বশেষ আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আমরা দেখেছি। এই ম্যাচ রেকর্ড সংখ্যক মানুষ দেখেছেন, ভিডিও ১.১ বিলিয়ন ভিউ হয়েছে।’’
সোহনি আরও বলেন,’‘নারী ক্রিকেটের ইভেন্ট দেখার ক্ষেত্রে এটা সর্বকালের সেরা রেকর্ড ছিল। ৮৬১৭৪ জন মানুষ মাঠে বসে ফাইনাল খেলা উপভোগ করেছে। মহিলাদের ক্রিকেট নিয়ে আমাদের পরিষ্কার পরিকল্পনা আছে। এগুলো দীর্ঘকালীন ভাবনা। মহিলাদের ক্রিকেটের সম্প্রচারের দিকে আমরা জোর দিচ্ছি।’’
