নিউজিল্যান্ডে ব্যাটিং-বোলিংয়ে সাফল্যের টোটকা দিলেন রিয়াদ!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের প্রাপ্তির খাতা শূন্য! তবুও একরাশ স্বপ্ন আর তারুণ্যে গড়া একটা দল নিয়ে নিউজিল্যান্ড সফরে গেছে বাংলাদেশ। আগের সিরিজগুলার মতো এই সিরিজে নেই বাংলাদেশ সাবেক ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা। দলের সাথে নেই দলের অন্যতম সেরা খেলোয়াড় সাকিব আল হাসান। তাই জুনিয়রদের নিয়েই লড়াই করতে হবে তামিম, মাহমুদউল্লাহদের। তাই অতীতের অভিজ্ঞতা থেকে সতীর্থদের জন্য ভালো করার মন্ত্র জানিয়েছেন টি-টোয়েন্টি অধিনায়ক রিয়াদ!

নিউজিল্যান্ডের আবহাওয়া এবং কন্ডিশন সব সময়েই চ্যালেঞ্জর উপমহাদেশে দলগুলোর জন্য। কেননা এখানের উইকেট গুলো প্রতিকূলে থাকে দল গুলোর জন্য। ভিন্ন নয় বাংলাদেশের জন্যও।পেস বান্ধব বলা হলেও নিউজিল্যান্ডে ভালো করা পেসারদের জন্যও সহজ নয়। একদিন আগে এই কথাটা বলছিলেন সাবেক ক্যাপ্টেন মাশরাফিও। আবার মুখোমুখি হওয়া স্বাগতিক পেসারদের সামলাতেও হিমসিম খেতে হয় সফরকারী ব্যাটসম্যানদের। বিশেষ করে নিউজিল্যান্ডের অভিজ্ঞ ও দক্ষ বোলাররা ভয়ংকর রূপে জ্বলে উপমহাদেশের ব্যাটসম্যানদের পেলে। তাই রিয়াদ মনে করেন এখানে উইকেটের সাথে যত দ্রুত মানিয়ে নেওয়া যায় ততই ভাল একজন ব্যাটসম্যান এর জন্য।

 

রিয়াদ বলেন, আমি ‘যত দ্রুত সম্ভব উইকেট কেমন তা বোঝার চেষ্টা করি। উইকেটের বাউন্স মানিয়ে নেওয়ার চেষ্টা করি। বাউন্সি উইকেটে বাউন্স তো বরাবরই থাকে। তাই বাউন্স এবং উইকেটের গতির সাথে তাড়াতাড়ি মানিয়ে নেওয়া অনেক গুরুত্বপূর্ণ। সবসময় এই চেষ্টাই করি এবং বাজে বলের অপেক্ষা করি। বেসিক ক্রিকেট গুরুত্বপূর্ণ। বেসিক ঠিকভাবে করতে পারলে ফল ভালো হবে।’

নিউজিল্যান্ডে স্পিনারদের বারতি কোনো সুযোগ নেই। যার কারনে নির্ভর করতে হবে পেসারদের উপরেই। এখানে পেসারদেরও ভালো করতে হলে ঠিক রাখতে হবে লাইন ও লেন্থ। সঠিক জায়গায় বল ফেলতে পারলে পজিটিভ ফলাফল আসবে। পেসারদের সেই পরমর্শই দিলেন টাইগারদের টি টোয়েন্টি ক্যাপ্টেন!

রিয়াদের ভাষায়, ‘বোলারদের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং হল তাদের একজিকিউশন লেভেন কোন জায়গায় আছে তা নিশ্চিত করা। এখানে লেন্থের বিষয়টা খুবই জরুরি। লেন্থে বেখেয়াল হলে বাউন্ডারির সুযোগ বেড়ে যায়। এই জায়গাটায় খেয়াল রাখতে হবে, বাউন্ডারির সুযোগ যেন না দেই এবং ঠিক লাইন-লেন্থে ধারাবাহিকভাবে বল করতে পারি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »