নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
শাস্তি থেকে মুক্তি পেতে যাচ্ছেন পাঁচ বছরের নিষেধাজ্ঞায় থাকা পেসার শাহাদাত হোসেন রাজীব। মায়ের চিকিৎসা খরচ বহন করতে এবং নিজের পারিবারিক ব্যায় বহন করতে ক্রিকেটে ফিরতে মরিয়া ছিলেন শাহাদাত হোসেন। কিন্তু নিষেধাজ্ঞার কারনে সেই পথ বন্ধ ছিল তার জন্য। নিজ অপরাধের জন্য অনুতপ্ত হয়ে গত ২৮ ফেব্রুয়ারি বোর্ডের কাছে সাজার মেয়াদ কমানোর আবেদন করেছিলেন তিনি। আবেদনে উল্লেখ্য ছিল মায়ের চিকিৎসা বহন করার জন্য হলেও তাকে যেন শেষ সুযোগ দেওয়া হয়। আবেদনের প্রেক্ষিতে তার সাজা মওকুফের বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ টেস্ট দলে একসময় অবিচ্ছেদ্য অংশ ছিলেন শাহাদাত। খেলেছেন সীমিত ওভারেও। দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে রয়েছেন এই পেসার। ইনজুরি এবং অফ ফর্মের কারনে অনেকটা সময় থাকতে হয়েছে ক্রিকেট থেকেই দূরে। তার ভিতরে মাঝে মাঝেই জড়িয়ে পরতেন অনৈতিক কর্মকান্ডে। শৃঙ্খলা ভঙ্গের কারনে অনেক বারই নিষিদ্ধ হতে হয় তাকে। ননা বিতর্ক জড়িয়ে হয়েছেন সমালিচিত। সর্বশেষ ২০১৯ সালে জাতীয় ক্রিকেট লিগে সতীর্থর গায়ে তুলে ৫ বছরের নিষেধাজ্ঞা পান।
সম্প্রতি মায়ের চিকিৎসার জন্য অর্থাভাবের কথা উল্লেখ করে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন জানান শাহাদাত। বোর্ডের কাছে আবেদনের পাশাপাশি বার্তা দিয়েছিলেন গণমাধ্যমকেও। মানবিক দিক বিবেচনায় শাহাদাতের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন মঞ্জুর হচ্ছে।
বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, শাহাদাতের শাস্তি মওকুফের জন্য সংশ্লিষ্টদের কাছে সুপারিশ করা হয়েছে।
তিনি বলেন, ‘এনসিএল চলাকালীন সময়ে রাজিব শৃঙ্খলা ভঙ্গ করেছিল। এরপর ডিসিপ্লিন বোর্ড তাকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করে। কিছুদিন আগে নিষেধাজ্ঞা মওকুফের জন্য ব্যক্তিগতভাবে ফোন করেছে, চিঠিও দিয়েছে; গণমাধ্যমেও দেখেছি। যেহেতু ও পারিবারিকভাবে সমস্যায় পড়েছে, ওর আম্মার ক্যান্সার হয়েছে আর ও ক্রিকেটে ফিরতে পারছে না… আমরা কয়েকজন পরিচালক আলোচনা করেছি, ডিসিপ্লিন কমিটির চেয়ারম্যানের সাথেও। ওরা ইতিবাচক। আশা করছি ইতিবাচক কিছু আসবে।’
বাংলাদেশের যে কয়জন ক্রিকেটার নেতিবাচক কারণে বারবার খবরে এসেছিলেন, তাদের মধ্যে উপরের দিকেই থাকবে শাহাদাত হোসেন রাজিবের নাম। মা ক্যান্সার আক্রান্ত হওয়ায় অনুতপ্ত শাহাদাত ফের ফিরতে চান ক্রিকেটে!
আকরাম খান আরও বলেন সংশ্লিষ্টদের মধ্যে অনেকেই পজিটিভ রয়েছে ওর শাস্তি কমানোর ব্যাপারে! পাশাপাশি আকরাম খানের ভাবনা শাহাদাত হোসেন যেন সামনে অনুষ্ঠিত হতে যাওয়া এনসিএল কিংবা ভিন্ন ঘরোয়া লীগ গুলোতে খেলার সুযোগ পান।
বাংলাদেশের যে কয়জন ক্রিকেটার নেতিবাচক কারণে বারবার খবরে এসেছিলেন, তাদের মধ্যে উপরের দিকেই থাকবে শাহাদাত হোসেন রাজিবের নাম। মা ক্যান্সার আক্রান্ত হওয়ায় অনুতপ্ত শাহাদাত ফের ফিরতে চান ক্রিকেটে।
নিউজক্রিকেট / রাসেল
