বাংলাদেশ গেমসের ফাইনালে ‘ব্লু’ দল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

টানা দুই জয়ে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে ক্রিকেট ইভেন্টের ফাইনালে পৌঁছেছে নারী ক্রিকেট দল। রেড দলের বিপক্ষে আগের ম্যাচে ১০ উইকেট বিশাল জয়ের পর আজ গ্রিন দলের বিপক্ষে ৯ উইকেটের বড় জয়ে ফাইনালে পৌঁছে গেছে সালমা খাতুনের দল। বাংলাদেশ গেমসের এবারের আসরে এখন পর্যন্ত নারী ক্রিকেট দল দূর্দান্ত পার্ফরমেন্স দেখিয়েছে।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে মাত্র মুমতা হেনার ঘূর্নিতে মাত্র ৮৩ রানেই গুড়িয়ে যায় গ্রিন দল। সর্বোচ্চ ১৯ রান করেন গ্রিন দলের ব্যাটসম্যান শারমিন সুলতানা, এছাড়া ১২ রান করে করেন রুমানা ও দিয়াশা বিশ্বাস। ব্লু দলের পক্ষে মুমতা হেনা নেন সর্বোচ্চ ৪ উইকেট। ১০ ওভার বল করে ডট দিয়েছেন ৪৯ টি। অন্যদিকে দুইটি করে উইকেট শিকার জাহানারা আলম ও সালমা খাতুনের।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১ উইকেট হারিয়েই হয়ের লক্ষ্যে পৌঁছে যায় সালমা খাতুনের দল। ২২.৩ ওভারে ১ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে মুর্শিদা ও শামিমারা। উদ্ভোধনী জুটিতেই আসে ৫৮ রান! মুর্শিদা ২৪ রানে ফিরলেও শামিমার অপরাজিত ৩০ ও ফারজানার ২১ রানে ভর করে ১ উইকেট বাকি থাকতে সহজ জয় পায় ব্লু দল। গ্রিনের পক্ষে ফারজানা নেন ১ উইকেট।

আগামী ১০ই মার্চ বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে গ্রিন দল ও রেড দল। তাদের মধ্যে জয়ী দল ১২ই মার্চ শুক্রবার ফাইনালে মুখোমুখি হবে ব্লু দলের।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »