পান্তের ব্যাটিং ডানহাতি শেবাগের মতো!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ক্যারিয়ারের শুরু থেকেই সব কন্ডিশনে ঋষভ পান্ত একজন বিদ্ধংসী ব্যাটসম্যান হিসেবে পরিচিত। আগেও তার প্রমাণ তিনি দিয়েছেন সম্প্রতি যেনো আরো ভয়ংকর হয়ে উঠেছে।বিশ্বের নামীদামী সব বোলারদের খেলেন নিজস্ব ভঙ্গিমায়, টেস্ট ক্রিকেটে এনে দিতে পারেন টি-টোয়েন্টির স্বাদ।

পান্তের সাবেক পূর্বসূরী ডানহাতি ব্যাটসম্যান ভিরেন্দার শেবাগ ও খেলতেন নিজস্ব ভঙ্গিতে। তিনি খেলতেন হাত খুলে যে কোন ফরম্যাটেই হোক না কেন বলকে সীমানা ছাড়া করতেন দৃষ্টিনন্দন সব শটে। শেবাগ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন সেই ২০১৩ সালে।

শেবাগের মতো বিদ্ধংসী রূপে ভারত দলে দেখা যাচ্ছে পান্তকে। যিনিও শেবাগের মতো ভয়-ডরহীন ক্রিকেট খেলেন। তাইতো পান্তের ব্যাটিং দেখে নাকি পাকিস্তানের সাবেক অধিনায়ক ইমজামাম উল হকের মনে হয়, ডানহাতি শেবাগ যেন বাঁহাতে ব্যাট করছে।

নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন,”ঋষভ পান্ত, অবশ্যই একজন প্রতিভান ক্রিকেটার। দীর্ঘদিন পরে আমি এমন একজন খেলোয়াড়কে দেখেছি যার মধ্যে চাপের কোনও প্রভাব নেই বলেই মনে হয়। এমনকি ১৪৬ রানে ৬ উইকেট পড়ে গেলেও সে যেভাবে নিজের ইনিংস শুরু করে, তা কেউ করতে পারে না। যে উইকেটই হোক না কেন বা অন্য দল যত রানই করুক না কেন সে বিদ্ধংসী ব্যাটিং করে। স্পিনার এবং পেস বোলারদের বিপক্ষেও সে সমানতালে ভালো খেলে। আমি তার ব্যাটিং দেখতে দারুণ উপভোগ করি। এটি অনেকটা এমন মনে হয়, শেবাগকে (বিরেন্দর শেবাগ) বাঁহাতে ব্যাট করতে দেখার মতো।”

তিনি আরো বলেন,”যেহেতু আমি লক্ষ করেছি, এটি কেবল নয় যে তিনি এটি ভারতে করছেন, তিনি অস্ট্রেলিয়ায়ও করেছিলেন। সে সেঞ্চুরি করতে পারেনি কারণ সে তার নিজস্ব গতিতে খেলে। অনেক দিন পরে এমন একজন খেলোয়াড়কে দেখেছি আমি। ভারতের শচীন, দ্রাবিড় ছিল, এখন তাদের রয়েছে বিরাট এবং রোহিত। তবে তিনি যেভাবে খেলেন, তা আশ্চর্যজনক। তাঁর যে ধরণের আত্মবিশ্বাস রয়েছে তা অবাক করার মতো। আমি ক্রিকেটে তাঁর মতো খেলোয়াড়কে এর আগে দেখেনি।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »