নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সর্বশেষ ২০১৮ সালে এশিয়া কাপ মাঠে গড়িয়েছিল তবে চলতি বছরও এশিয়া কাপে মাঠে গড়াবে কি না তা নিয়ে চলছে নানা সংশয়। মূলত ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোয়ালিফাই করায় এশিয়া কাপ আয়োজনে বিপত্তি দেখা দিয়েছে। তবে গুঞ্জন মিথ্যা করে এশিয়া কাপে দল পাঠাতে প্রস্তুত বিসিসিআই।
মূলত এশিয়া কাপ জুনে আয়োজন করার থাকলেও একই মাসে ইংল্যান্ডে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে ভারত। শেষ পর্যন্ত মাঠে গড়ালে এই আসরেও দ্বিতীয় সারির দল পাঠাতে হতে পারে বিসিসিআইকে। তবে দ্বিতীয় সারির দল পাঠাতে আপত্তি নেই বিসিসিআইয়ের।
ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’ এমনই প্রতিবেদন প্রকাশ করেছে। বিসিসিআইয়ের নাম প্রকাশ না করা ওই ঊর্ধ্বতন কর্মকর্তা জানান,“আমাদের অন্য কোন অপশন হাতে নেই। আমরা ইংল্যান্ড সিরিজের প্রস্তুতির ঝুঁকি নিতে পারি না এবং ক্রিকেটারদের পক্ষেও একসঙ্গে দুইবার কোয়ারেন্টিনে থাকা সম্ভব নয়। যদি এশিয়া কাপ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে দ্বিতীয় সারির দল পাঠানো ছাড়া আর কোন অপশন নেই।”
