শাহীনের সফল্যের জন্য আফ্রিদির শুভকামনা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

পাকিস্তান দলের নতুন পেস সেনসেশন শাহীন আফ্রিদি। আর পাকিস্তান ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে বলা হয় শহীদ আফ্রিদিকে। তবে তাদের দুজনের মধ্যে আগে কোনো পারিবারিক সম্পর্ক ছিল না এতোদিন। যতটুক যা মিল তা শুধু গ্রোত্রনামেই।

এবার তারা মিলিত হতে যাচ্ছে আত্মীয়তার বন্ধনে। শহীদ আফ্রিদির বড় মেয়ে আকসা আফ্রিদিকে বিয়ে করতে যাচ্ছেন শাহীন। শনিবার শহীনের পরিবার থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছিলে। এবার শহীদ আফ্রিদিও এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন।

তিনি একটি টুইটে শাহীনের জন্য শুভকামনা জানিয়েছেন। তিনি বলেছেন,”আমার মেয়ের জন্য শাহীনের পরিবার প্রস্তাব নিয়ে এসেছিল। দুই পরিবারই সম্মত হয়েছে। আল্লাহ যদি চায় তাহলে এটা সম্ভব। শাহীনের মাঠে ও মাঠের বাইরের ধারাবাহিক সাফল্যের জন্য দোয়া রইলো।”

শহীদ আফ্রিদি তাঁর মেয়েদের নিয়ে বেশ গর্বিত। নিজের আত্মজীবনীতেই মেয়েদের নিয়ে অনেক কথা বলেছেন তিনি।
আত্মজীবনীর এক অংশে আফ্রিদি বলেছেন,”গত কয়েক বছরে চার মেয়ের বাবা হওয়ার সৌভাগ্য হয়েছে আমার। সত্যি বলতে কি, একেকজনের জন্মের পর আমার ভাগ্যের চাকা আরও বেশি করে ঘুরেছে। বাবার কাছে মেয়েরা আশীর্বাদ। আমার কাছে ওদের সবাই আশীর্বাদের মতো।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »