ইংল্যান্ড দলে বেয়ারস্টোর জায়গা দেখছেন না ভন-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সদ্য শেষ হওয়া ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যাট হাতে সময়টা মোটেও ভালো যায়নি নি ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টোর। সেরা ব্যাটিং পজিশন তিন নম্বরে নেমেও ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ তিনি। তাই তো আসছে গ্রীষ্মে কিংবা অ্যাসেজ সিরিজের ইংল্যান্ডে দলে বেয়ারস্টোর জায়গা দেখছেন না দেশটির সাবেক অধিনায়ক মাইকেল ভন।

ভারতের বিপক্ষে সিরিজের দুই টেস্টে সুযোগ পেয়েছিলেন বেয়ারস্টো। চার ইনিংস মিলিয়ে ব্যাট করে তিনবারই আউট হয়েছেন শূন্য রানে। শেষ ৯ টেস্টে একটিও হাফ সেঞ্চুরি নেই এই ডানহাতি ব্যাটসম্যানের।

সর্বশেষ ভারত সিরিজে তার ব্যার্থতা যেন আরো স্পষ্ট হয়ে উঠেছে। এ কারণেই আগামী মৌসুমে ইংল্যান্ড টেস্ট দলে বেয়ারস্টোর জায়গা দেখছেন না ভন।

তিনি বলেন,”এই টেস্ট দল থেকে জনি বেয়ারস্টো বাদ পড়বে। এই গ্রীষ্মে ইংল্যান্ডের হয়ে তিন নম্বরে ব্যাট করার সম্ভাবনা দেখছি না তাঁর বা শীতে অস্ট্রেলিয়া সফরেও না। আমি মনে করি না যে এই সফর থেকে তার সত্যিকারের ইতিবাচক কিছু নেবার মতো আছে।”

তিনি আরো যোগ করে বলেন,”কেবলমাত্র হলো জো রুট, জেমস অ্যান্ডারসন এবং বেন স্টোকস বিশ্বের সেরা খেলোয়াড়দের মধ্যে নিজেদের ধরে রেখেছেন। জ্যাক লিচ তাঁর প্রতিভার কিছুটা জানান দিয়েছে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »