ভারতের পর ইংল্যান্ডের কাছেও হারলো বাংলাদেশ লিজেন্ডস-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসেও জয়ের স্বাদ পেল না বাংলাদেশ লিজেন্ডস। গতকাল ইংল্যান্ড লিজেন্ডসের কাছে ৭ উইকেটে হেরেছে তাঁরা। বাংলাদেশ লিজেন্ডসের দেয়া ১১৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৬ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌছে যায় কেভিন পিটারসেনের দল।

মোহাম্মদ রফিকের বলে বোল্ড হওয়ার আগে তিনি করেন ১৭ বলে ৪২ রান। তার আরেক সঙ্গী হিসেবে ওপেনিংয়ে নামা ফিল মাস্টার্ডের ব্যাট থেকে আসে ১৬ বলে ২৭ রান। অপর প্রান্তে ড্যারেন মেডি ৩২ বলে ৩২ রান করে আপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। বাংলাদেশের হয়ে ২টি উইকেট শিকার করেন রফিক আর ১টি নেন আলমগীর।

এর আগে টসে হেরে খালেদ মাসুদ পাইলট এবং মুশফিকুর রহমানের ব্যাটের উপর ভর করে ১১৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলীয় ৫৫ রানেই ৫ উইকেট হারানো বাংলাদেশের স্কোর বোর্ডে এই দুজন মিলে যোগ করেন ৬১ রান। ফলে আগে ব্যাট করে ইংল্যান্ডকে ১১৪ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় বাংলাদেশ।

পাইলট ৩১ রান করে হাতে ব্যাথা পাওয়ায় কারণে মাঠ ছাড়েন। আর মুশফিকুর ২৬ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন।

স্কোরবোর্ডঃ

বাংলাদেশ লিজেন্ডস : ১১৩/৫ (২০ ওভার) (নাজিমউদ্দিন ১২, বেলিম ৫, নাফিস ৮, হান্নান ১৩, রাজিন ৫, পাইলট ৩১* রিটায়ার্ড হার্ট, মুশফিকুর ৩০*, রফিক ২*; ট্রেমলেট ১০/২, পানেসার ১৫/১, স্কোফিল্ড ২১/১, সাইডবটম ২৪/১)

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »