টেস্ট দলে ফিরলেন করুনারত্নে-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক দিমুথ করুনারত্নে। এর আগে বুড়ো আঙুলের ইনজুরির কারণে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ মিস করেছেন তিনি।

টেস্টে সিরিজের পাশাপাশি ওয়ানডে সিরিজেও দলের নেতৃত্বে থাকবেন ৩২ বছর বয়সি এই ক্রিকেটার। এ ছাড়া ইনজুরি কাটিয়ে ১৭ সদস্যের দলে ফিরেছেন ধনাঞ্জয়া ডি সিলভা।

এছাড়া টেস্ট স্কোয়াডে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন পাথুম নিশাঙ্কা। অভিষেকের অপেক্ষায় থাকা ডানহাতি এই ব্যাটসম্যান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পার করেছেন ভালো সময় এ ছাড়া ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সও নজরে এসেছে সবার। প্রথম শ্রেণির ক্রিকেটে ৬৭.৫৪ গড়ে রান করেছেন তিনি।

শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), দাসুন শানাকা, পাথুম নিশাঙ্কা, ওশাদা ফার্নান্দো, লাহিরু থিরিমান্নে, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুস, নিরোশান ডিকওয়েলা, রোশান সিলভা, ধনাঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, রামেশ মেন্ডিস, বিশ্ব ফার্নান্দো, সুরাঙ্গা লাকমল, আশিথা ফার্নান্দো, দুশমন্থ চামিরা এবং লাথিস এম্বুলদুনিয়া

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »