নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সিরিজের চতুর্থ ম্যাচে আহমেদাবাদ টেস্টে ইংল্যান্ডকে এক ইনিংস এবং ২৫ রানের ব্যবধানে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। সেই সঙ্গে ৩-১ ব্যবধানে সিরিজও নিজেদের করে নিয়েছে ভারতীয় দল।
শেষ টেস্টে টসে জিতে নিজেদের প্রথম ইনিংসে ২০৫ রানে অল আউট হয়েছিল ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ভারত সংগ্রহ করে ৩৬৫ রান। যার ফলে প্রথম ইনিংসে ভারত লিড পায় ১৬০ রানের।
এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই খেই হারিয়ে দিশেহারা হয়ে পড়ে ইংল্যান্ড। মাত্র ৩০ রানের মধ্যেই হারিয়ে বসে টপ অর্ডারের ৪ ব্যাটসম্যানকে। ১ টি উইকেট নিঢেছিলেন অক্ষর। আর বাকি তিন উইকেটই পেয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন।
এরপর রুট কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও স্থায়ী হতে পারেননি। তিনি ফিরে যান ৩০ রান করে অশ্বিনের বলে এলবি ডব্লিউ হয়ে। এরপর অলি পোপ ১৫, বেন ফোকস ১৩ রান করে ফিরেছেন। শেষ দিকে একাই ব্যাট হাতে লড়াই করেছেন ড্যানিয়েল লরেন্স। তিনি শেষ ব্যাটসম্যান হিসেবে ৫০ রান করে ফিরেছেন।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড (প্রথম ইনিংস): ২০৫/১০ (৭৫.৫ ওভার) (স্টোকস ৫৫; অক্ষর ৪/৬৮)
ভারত (প্রথম ইনিংস): ৩৬৫/১০ (১১৪.৪ ওভার) (পান্ত ১০১, ওয়াশিংটন ৯৬*; স্টোকস ৪/৮৯, অ্যান্ডারসন ৩/৪৪)
ইংল্যান্ড (দ্বিতীয় ইনিংস): ১৩৫/১০ (৫৪.৫ ওভার) (লরেন্স ৫০, রুট ৩০; অক্ষর ৫/৪৮ অশ্বিন ৫/৪৭
