নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
রোডস সেফটি ওয়ার্ল্ড সিরিজের ৬ষ্ঠ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ড এর বিপক্ষে ৫ উইকেটে জিতেছে শ্রীলংকা লিজেন্ড। ৩ ম্যাচে এই নিয়ে দ্বিতীয় ম্যাচ জিতল শ্রীলংকা লিজেন্ড। করোনার পূর্ববর্তী সময়ে ২ ম্যাচ খেলে ফেলে শ্রীলংকা। করোনার পরবর্তী সময়ে এটি তাদের প্রথম ম্যাচ।
শাহেদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ড এর দেওয়া ১৫৮ রানের টার্গেটে খেলতে নেমে, ১৯ ওভার ব্যাটিং করে ৫ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করেছে শ্রীলংকা লিজেন্ড। টার্গেটে খেলতে নেমে ৫.৩ ওভারে দলীয় ৪৫ রানে সনাৎ জয়াসুরিয়াকে ১২(১৪) হারায় শ্রীলংকা। সুলেমান বেন এর বলে এলবিডব্লু হয়ে ফেরেন তিনি। তারপর উপুল থারাঙ্গাকে নিয়ে ৩৫ বলে ৪৭ রানের জুটি গড়েন তিলকারত্মে দিলশান। দলীয় ৯২ রানের সময় ব্যাক্তিগত ৪৭ রানে আউট হন দিলশান। ৩৭ বলের ইনিংসে ৮ টি বাউন্ডারি হাঁকান তিনি।
চামারা সিলভা ২২(১৫), চিন্তক জয়সিংহে ৭(৭), আজান্তা মেন্ডিস ০(১) ফিরে গেলে রাসেল অর্নল্ডকে নিয়ে বাকি কাজটুকু সারেন উপুল থারাঙ্গা। ৩৫ বলে ৫৩ রানে অপরাজিত থেকে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন থারাঙ্গা। ৪ ওভার বল করে ১ মেডেন দিয়ে ১৯ রানে দুই উইকেট নিয়েছেন সুলেমান বেন। ৩ ওভারে ২২ রানে ২ উই্েট নিয়েছেন টিনো বেস্ট, ৪ ওভারে ৪১ রানে ১ উইকেট নিয়েছেন রিয়ান অস্টিন।
টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৭ করেছে ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ড। ব্যাট হাতে সর্বোচ্চ ৪৯ বলে ৮ চারে ৫৩* রানে অপরাজিত ইনিংস খেলেছেন ব্রায়ন লারা। ২৭ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৪৫ রান করেছেন ডোয়াইন স্মিথ। ১৫ বলে ১৯ রান করেছেন ওপেনার উইলিয়ামস পারকিন্স, ৬ নম্বরে নেমে ১১ বলে ১৮ রানের ক্যামিও ইনিংস খেলেছেন টিনো বেস্ট। বল হাতে ১ উইকেট করে নিয়েছেন চিন্তক জয়সিংহে ও তিলকারত্মে দিলশান।
সংক্ষিপ্ত স্কোরঃ
ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ড ১৫৭/৪(২০).
পারকিন্স ১৯,নরসিং দেওনারাইন ২, লারা ৫৩*, স্মিথ ৪৫, মহেন্দ্র নাগমুটো ৯, টিনো বেস্ট ১৮। বল হাতে তিলকারত্মে দিলশান ২৮/১, জয়সিংহে ৮/১, নুয়ান কুলাসেকারা ২৩/০, ধামিকা প্রসাদ ৩৬/০, ফারভেজ মাহরুফ ২৪/০,রঙ্গনা হেরাথ ৩২/০।
শ্রীলংকা লিজেন্ড ঃ
জয়সুরিয়া ১২, দিলশান ৪৭, উপুল থারাঙ্গা ৫৩* চামারা সিলভা ২২, জয়সিংহে ৭, মেন্ডিস ০, রাসেল অর্নল্ড ৫*
বল হাতে সুলেমান বেন ১৯/২ রিয়ান অস্টিন ৪১/১ , টিনো বেস্ট ২২/২ অ্যাডাম স্যানফোর্ড ৪১/০ ডোয়াইন স্মিথ ৭/০ মহেন্দ্র নাগমুটো ৩/০,পেদ্রো কলিন্স ১৫/০, নার্সিং দেওনারাইন ৯/০
নিউজক্রিকেট / রাসেল
