নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ওপেনার হিসেবে বিবেচনা করা হয় সুনীল গাভাস্কারকে। তবে কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে তো ক্রিকেট বিশ্বে লিটল মাস্টার হিসেবেই পরিচিত। সেই শচীনের কাছে সারাজীবনের নায়ক সুনীল গাভাষ্কার। তার ব্যাটিং দেখেই নাকি ক্রিকেটার হতে অনুপ্রাণিত হয়েছেন এই ব্যাটিং জিনিয়াস। এমনকি সারাজীবন গাভাস্কারের মতোও হতে চেয়েছিলেন তিনি।
১৯৭১ সালের ৬ মার্চ (আজকের দিনে) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে গাভাস্কারের। তারপর গাভাস্কার খেলা ছাড়ার দুই বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে শচীনের। গাভাস্কার অভিষেক সিরিজেই করেছিলেন ৭৭৪ রান।
পুরোনো স্মৃতির বস্তা খুলে কোন দ্বিধা ছাড়াই জানিয়েছেন ছোট্ট টেন্ডুলকার বড় হয়ে শচীন টেন্ডুলকার হবার আগে সবসময় একজন সুনীল গাভাস্কারই হতে চেয়েছিলেন। তবে নিজের ক্যারিয়ার শেষে গাভাস্কারকে ছাড়িয়ে নিজেকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছেন টেন্ডুলকার। তবু এখনো টেন্ডুলকারের নায়ক হিসেবে আছেন এই গাভাস্কারই।
টুইটারে টেন্ডুলকার লেখেন,”৫০ বছর আগে এই দিনটিতে, ঝড়ের মতো বিশ্ব ক্রিকেটে তার আবির্ভাব ঘটেছিল। অভিষেকের সিরিজেই তিনি ৭৭৪ রান করেছিলেন এবং আমাদের মতো উদীয়মান ক্রিকেটারদের প্রত্যেকের কাছেই তিনি ছিলেন একজন নায়ক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেবার সিরিজ জিতেছিল ভারত তারপরে ইংল্যান্ড। আর তখন থেকেই ভারতের ক্রিকেটে এক নতুন উপাখ্যানের জন্ম হতে শুরু করেছিল।”
তিনি আরো বলেন,”একজন ছোট ছেলে হিসেবে, আমি জানতাম আমার একজনকে অনুসরণ করতে হবে এবং তার মতো হবার চেষ্টা করতে হবে। এটি কখনও বদলয়নি। তিনি এখনো আমার নায়ক হিসাবেই রয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণে ৫০ বছরের শুভেচ্ছা, জনাব গাভাস্কার। ১৯৭১ সালের দলের প্রত্যেক সদস্যকেই ৫০ তম বার্ষিকীর শুভেচ্ছা। আপনি আমাদের সবাইকে গর্বিত করেছেন এবং আমাদের আলো দেখিয়েছেন।”
