নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চট্টগ্রামে আয়ারল্যান্ড উলভস এর বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ ইমার্জিং দল। ব্যাটিংয়ে নেমে দলীয় ১৭ রানে জোড়া উইকেট হারিয় বাংলাদেশ। মার্ক অ্যাডায়ার এর করা ৫ম ওভারের তৃতীয় এবং চতুর্থ বলে তানজিদ হাসান তামিম ১০(১৯) এবং মাহমুদুল হাসান জয় ০(১) ফিরে যায়। ১০.৫ ওভারের সময় দলীয় ৩২ রানে ইয়াসির আলী ৪(২৪) উইকেট হারালে ব্যাটিং বিপর্যয়ে পরে বাংলাদেশ। আয়ারল্যান্ড উলভস শুরুতে ভড়কে দিলেও অধিনায়ক সাইফ হাসান ও তৌহিদ হৃদয়ের ব্যাটে প্রতিরোধ গড়ে তুলেছে স্বাগতিক দ
৩২ রানে ৩ উইকেট হারানোর পর তৌহিদ হৃদয়কে নিয়ে নতুন প্রতিরোধ গড়ছেন ওপেনার সাইফ হাসান। সাইফ হাসান ৩১(৪৯) আউট হওয়ার পর, দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তৌহিদ হৃদয় এবং সামিম হোসেন। এই প্রতিবেদন লেখার সময় ৩০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২২ রান জমা করেছে বাংলাদেশ ইমার্জিং দল। ৬১ বলে ৪৪ রানে ব্যাট করছেন তৌহিদ হৃদয়। বলে ১৮ রান করে হৃদয়, ২৬ বলে ২২ রান নিয়ে ব্ঢ়াট করছেন সামিম হোসেন।
সংক্ষিপ্ত স্কোর
টস : আয়ারল্যান্ড উলভস
বাংলাদেশ ইমার্জিং দল : ১২২/৪ (৩০ ওভার)
সাইফ ৩১,, হৃদয় ৪৪*, তামিম ১০, ইয়াসির ৪, জয় ০ সামিম ২২*
অ্যাডায়ার ১৯/২, প্রিটোরিয়াস ১৪/১
নিউজক্রিকেট / রাসেল
