মাইকেল ভনের খোঁচার পাল্টা জবাব ভারতীয়দের-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আহমেদাবাদ টেস্টের উইকেটের মান নিয়ে মাইকেল ভন ছয় ছয়টি ফেসবুক পোস্ট করছেন কোন পোস্টে মজা করছেন, আবার কোন কোন পোস্টে লিখছেন গুরুগম্ভীর বিশ্লেষণ।তবে ক্রিকেট ভক্তদের একটা অংশ তার ‘মজা করা’ নিয়ে তুমুল মজা পেয়েছেন।

মাইকেল ভন একটি ভিডিও পোস্ট করেছেন,যেখানে তিনি চতুর্থ টেস্ট অর্থাৎ গত কাল যে ম্যাচটি শুরু হয়েছে তার পিচ রিপোর্ট করছেন।বাড়ির উঠোনের মতো এক জায়গায় ৩৮ সেকেন্ডের এই ভিডিওতে ভন টিটকারি করে বলেন, অন্তত দুই ঘণ্টা তো ভালো ক্রিকেট জমবেই এই পিচে।

ইংল্যান্ড ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাইকেল ভন সামাজিক যোগাযোগ মাধ্যমে টানা পোস্ট দিয়ে যাচ্ছেন ভারতের মাটিতে তৈরি করা উইকেটের মান নিয়ে।

আহমেদাবাদ টেস্টে কোনও দলই ১৫০ রান ছুঁতে পারেনি। প্রথম ইনিংসে ইংল্যান্ড অলআউট হয় ১১২ রানে, ভারত করে ১৪৫ রান। আর ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে তুলতে পেরেছিল মাত্র ৮১ রান। ফলে ভারতের সামনে থাকে ৪৯ রানের লক্ষ্য । দশ উইকেটের জয় তুলে নেয় ভারত।

তবে মাইকেল ভন বৃহস্পতিবার টুইট করেছেন, চতুর্থ টেস্টের উইকেট ঠিক আছে, কিন্তু ইংল্যান্ড বাজে ব্যাটিং করছে। তবে উইকেট নিয়ে কোনও সমালোচনা কানে না নেয়ার কথাই বলেছেন ভারতের ক্রিকেটাররা।

আহমেদাবাদ টেস্ট শেষ হওয়ার পর রাভিচন্দ্রন আশ্বিন প্রেস কনফারেন্সে বলেছিলেন, “কে ঠিক করে দেবে কোনটা ভালো পিচ আর কোনটা খারাপ পিচ? আমি দেখিনি ইংল্যান্ডের কোনও ক্রিকেটারকে এটা নিয়ে অভিযোগ জানাতে। বোলাররা সুবিধা পাচ্ছেন, ব্যাটম্যানরা কষ্ট করে রান তুলবেন, এখানে খারাপের কী আছে?”

আবার ভিরাট কোহলি চতুর্থ টেস্ট শুরুর আগে বলেন, “আমরা পিচ নিয়ে কান্নাকাটি করি না। আমরা নিউজিল্যান্ডে তৃতীয় দিনে ৩৬ ওভারের মধ্যে হেরে গেছি, তখন পিচ নিয়ে এতো কথা হয়নি।”

ওদিকে বাংলাদেশের সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিসও ফেসবুকে লিখেছেন, “খালি আমরা করলেই দোষ?”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »