ইনজুরির কারণে ছিটকে গেলেন আর্চার-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ভারতের বিপক্ষে চতুর্থ টেস্টে গতকাল মাঠে নেমেছিল ইংল্যান্ড। তবে প্রথম দিনই ইনজুরির কারণে ছিটকে গেছেন ইংলিশ পেসার জোফরা আর্চার। পুরনো কনুইয়ের চোট নতুন করে নাড়া দিয়ে ওঠায় এই পেসারকে ছাড়াই মাঠে নেমেছে জো রুটের দল। ইনজুরি কতটা গুরুতর তা জানা যাবে পরবর্তী রিপোর্টের পর।

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। এর ফলে আসন্ন সাদা বলের সিরিজেও এক প্রকার অনিশ্চিত ২৫ বছর বয়সী এই পেস বোলার। এর আগে ২০২০ সালে দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম কনুইয়ে ব্যথা পান আর্চার।

বিস্তারিত আসছে….

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »