অ্যাশেজে চোখ জেমস প্যাটিনসনের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

টি-টোয়েন্টি বিশ্বকাপ বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে চোখ নেই জেমস প্যাটিনসনের। পাখির চোখের মত চোখ রেখেছেন সামনের অ্যাশেজ সিরিজে। নিজেকে সাদা পোশাকে আবারও প্রস্তুত করছেন তিনি। যে জন্য সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটকে সাময়িক বিদায় জানিয়েছেন এই পেসার।

২০১৩ সালে প্রথমবারের মত এ্যাসেজে খেলার পরই ইনজুরিতে পড়েছিলেন তিনি। এরপর চার বছর পর ২০১৭ সালে জটিল অস্ত্রোপাচার করেন তিনি তারপরও নিয়মিত হতে পারেননি অজি স্কোয়াডে। তবে চলতি সপ্তাহে শেফিল্ড শিল্ডে ভিক্টোরিয়ার হয়ে দুর্দান্ত বোলিং করে ইঙ্গিত দিয়েছেন মাঠে ফেরার।

নিজের বর্তমান অবস্থা জানিয়ে প্যাটিনসন বলেন,”আমার ইনজুরির কথা মাথায় রেখে ধারণা করছি যে এটাই সম্ভবত মাঠে ফেরার সময়। আমার বয়স মাত্র ৩০, তাই এখনো অনেক সময় রয়েছে। সামনের বছরে অ্যাশেজ হবে এবং এটাই সম্ভবত আমার মূল লক্ষ্য।’’

বর্তমানে অবসরে নিজের পরিবারকে সময় দিতে থাকা প্যাটিনসনের লক্ষ্য আসন্ন অ্যাশেজ। নিজের লক্ষ্যে অবিচল থাকতে টি-টোয়েন্টি বিশ্বকাপ কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও আগ্রহী নন তিনি।

নিজের লক্ষ্যের কথা উল্লেখ করে এই ক্রিকেটার বলেন,’‘সব ফরম্যাট খেলতে ভালো লাগে। তবে এখন পর্যন্ত খুব বেশি টি-টোয়েন্টি ক্রিকেট খেলা হয়নি আমার। তাই ধারণা করছি, সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যে আমি বিবেচিত হবো না। মৌসুমের ক্রিকেটে বাড়তি মনোযোগ দেয়ার পথে আইপিএল কিংবা বিশ্বের অন্যান্য লিগগুলো এক প্রকারের বাঁধা। সামনের বছর অ্যাশেজের জন্য পুরোপুরি প্রস্তুত হওয়ার জন্যে আমি আমার সর্বোচ্চটা দিতে চাচ্ছি।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »